স্টাফ রিপোর্টার , কলকাতা : জেলার মত কলকাতাতেও দ্রুত নামছে পারদ। আজ কলকাতার স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা অল্প বেড়েছে। তবে রাতের তাপমাত্রা বেশি দ্রুত নামছে।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ১৯ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৮৬ ও সর্বনিম্ন ৩৪ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ২১ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯০ ও সর্বনিম্ন ৫৪ শতাংশ। মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি বেশি। সোমবার বার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৫৯ শতাংশ। অর্থাৎ সর্বোচ্চ থেকে সর্বনিম্ন প্রতি ক্ষেত্রেই নেমেছে তাপমাত্রা। পাশাপাশি কিছুটা কমেছে আর্দ্রতার পরিমানও। সঙ্গে ধীরে ধীরে গতি পাচ্ছে উত্তুরে হাওয়া।
এদিকে বঙ্গোপসাগরের নিম্নচাপ পুরোপুরি সরে যেতেই দ্রুত নামছে জেলার পারদ। এমনটাই দেখা যাচ্ছে হাওয়া অফিসের যন্ত্রে। গত ৭২ ঘণ্টায় গড়ে ২ ডিগ্রি পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা , শহর, গ্রামে। শনিবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।
বৃহস্পতিবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.০ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৪.০ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
The post আলিপুর ১৯, দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮তে, সকালে লাগছে সোয়েটার জ্যাকেট appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3ndsupd