কলকাতাঃ পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অমিত শাহ।
গত লোকসভা ভোটের আগে “সম্পর্ক ফর সমর্থন” কর্মসূচিতে মাধুরী দীক্ষিত, সলমন খান এবং কপিল দেবের মতো সেলিব্রিটিদের বাড়িতে গেছিলেন বিজেপি নেতারা। এরাজ্যেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়িতে যান রাহুল সিনহা। যা নিয়ে তীব্র জল্পনা তৈরি হয়। সামনেই বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বাংলায় বিদ্বজ্জনদের কাছে পৌঁছতে চাইছে বিজেপি? এটাই জোর জল্পনা।
যদিও সঙ্গীতশিল্পী অজয় চক্রবর্তী জানিয়েছেন, ‘আমি সঙ্গীতশিল্পী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমার শিক্ষাকেন্দ্রে আসছেন সঙ্গীতশিল্পীদের সঙ্গে দেখা করতে। আমি রাজনীতির কিছু বুঝি না। ’
গত কয়েকদিন আগে হঠাত করেই পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে পৌঁছে যান মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়রা। এবিষয়ে অমিত শাহের দিকে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের সাংসদ সৌগত রায় বলেন, কঠোর মনোভাবের লোক। সঙ্গীতপ্রেমী কবে হলেন?
আজ শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন দিলীপ ঘোষ, মুকুল রায়ের মত নেতাদের পাশে নিয়েই মা ভবতারিণীর কাছে পুজো দিলেন তিনি।
এদিন সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পৌঁছন অমিত শাহ। পুজো দেন মা কালীর কাছে। তাঁর জন্য গোটা মন্দির চত্বর কড়া নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়। মন্দিরে ছিলেন বিজেপির মহিলার মোর্চারাও। উপস্থিত ছিলেন অগ্নিমিত্রা পাল। মন্দিরে পুজো দেওয়ার পর অমিত শাহের একাধিক কর্মসূচি রয়েছে।
বিজেপি কর্মীদের সঙ্গে এবং সাংসদদের সঙ্গে বৈঠক করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এরপর নিউটাউনে বিজেপি কর্মীর বাড়িতে মধ্যাহ্নভোজ করবেন তিনি। পরে সাংবাদিক বৈঠক করার কথা রয়েছে। জানা গিয়েছে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা রয়েছে।
The post পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে অমিত শাহ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3oWv3O1