উত্তরে যেমন নামছে পারদ , সঙ্গে মিলছে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার , কলকাতা : শীতে দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। পাশাপাশি দাপট থাকবে শৈত্যপ্রবাহেরও। নভেম্বর থেকেই তা দেশের বহু জায়গায় স্পষ্ট হবে আবহাওয়ার এমন রূপ। পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আপাতত শীতের প্রভাব স্পষ্ট। দক্ষিণবঙ্গের সঙ্গে স্বভাবিক নিয়মে কলকাতায় দ্রুত নেমেছে তাপমাত্রা। তেমনভাবেই উত্তরবঙ্গের জেলাতেও দ্রুত নেমেছে পারদ।

দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির, কোচবিহার, মালদহ, শিলিগুড়িতে সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, ১২.০ ডিগ্রি সেলসিয়াস, ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, ১৫.১ ডিগ্রি সেলসিয়াস, ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। আলিপুরদুায়ার, কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ির মতো জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

উত্তরবঙ্গের জেলার মত দক্ষিণবঙ্গের জেলায় দ্রুত নেমেছে পারদ। শনিবার সকালে আসানসোলের তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস, বাঁকুড়ায় ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস, বর্ধমানে ১৭.৮ ডিগ্রি সেলসিয়াস, ডায়মন্ড হারবারে ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, দিঘা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস, পানাগড় ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়া ১৫.০ ডিগ্রি সেলসিয়াস, শ্রীনিকেতনে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, কৃষ্ণনগরে ১৬.৪ ডিগ্রি সেলসিয়াস, মেদিনীপুর ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমে গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা অল্প বেড়েছে। তবে রাতের তাপমাত্রা বেশি দ্রুত নামছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বৃষ্টি হয়নি। আর্দ্রতার পরিমান কমেছে। সর্বোচ্চ ৯৫ ও সর্বনিম্ন ৩২ শতাংশ। তাপমাত্রা থাকবে সর্বনিম্ন ১৯ ডিগ্রি থেকে সর্বোচ্চ ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। দমদমের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সল্টলেক ১৯ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দক্ষিণ ও পশ্চিম বঙ্গোপসাগর এবং তামিলনাড়ু উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তাই দক্ষিণ ভারতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে, উত্তরপূর্বের নাগাল্যান্ড, মিজোরাম,মনিপুর, ত্রিপুরাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

The post উত্তরে যেমন নামছে পারদ , সঙ্গে মিলছে বৃষ্টির পূর্বাভাস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mSKAfU
إرسال تعليق (0)
أحدث أقدم