নয়াদিল্লি: মাঝারি মাপের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩ ম্যাগনিটিউড।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সেন্টার জানাচ্ছে, সকাল ৮ টা ৪৫ নাগাদ এই কম্পন অনুভূত হয়। সকালের ব্যস্ত সময়ে এই কম্পন অনুভূত হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে।
চলতি মাসেই ভূমিকম্পে কেঁপে উঠল দেশের উত্তর পূর্বের রাজ্য মেঘালয়। সেখানকার নংপোহ-এর কাছে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে সেই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪
উল্লেখ্য, কয়েকদিন আগেই পুরো হিমালয়ান এলাকা জুড়ে বড় মাপের ভূমিকম্পের আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ইতিমধ্যেই এব্যাপারে সতর্ক বার্তা শুনিয়েছেন তাঁরা। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা হতে পারে ৮।
বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি সত্যিই এই ভূমিকম্প হয় তবে কেঁপে উঠবে ভারত ও পাকিস্তানের বেশ কিছু এলাকা। সাম্প্রতিক এক গবেষণা থেকে এই তথ্য পেয়েছেন গবেষকরা। ঠিক কবে এই ভূমিকম্প হবে, তা তাঁরা না জানালেও তাঁদের দাবি, এই প্রজন্মের জীবদ্দশাতেই এই ভূমিকম্প হতে পারে।
জার্নাল অফ সিসমোলজিকাল রিসার্চ লেটারসে এই গবেষণা প্রকাশিত হয়েছে। এই সমীক্ষায় শিলা পৃষ্ঠ এবং মাটি পরীক্ষা করে ও রেডিও কার্বন বিশ্লেষণের পরে গবেষকরা জানিয়েছেন ভয়াবহ ভূমিকম্প হতে পারে।
The post BREAKING: ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান, আতঙ্কিত সাধারণ মানুষ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3knTTmt