নয়াদিল্লি: দেশে ফের ২৪ ঘন্টায় সংক্রামিত ২৯ হাজারের বেশি। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪৯ জনের। নতুন করে সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮ লক্ষ ৭৪ হাজার ২৯১ জন। এখন অবধি দেশে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩০ হাজার ৫১৯ জনের।
দেশে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে ৪ লক্ষ ৫৩ হাজার ৪০১। যা কিনা গত ২৪ ঘন্টার থেকে ১২ হাজার ৭৭ কম।
দেশজুড়ে করোনা আক্রান্ত হওয়ার পরও সুস্থ হয়ে উঠেছে ৮২ লক্ষ ৯০ হাজার ৩৭১ জন। এরমধ্যে শেষ ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ হাজার ৭৯১ জন।
আরও পড়ুন – প্রথম মাস থেকেই আয় হবে দেড় লাখ টাকা, শুরু করা যেতে পারে লাভের ব্যবসা
অর্থাৎ সুখবর হল, দেশে শেষ ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪০ হাজারের বেশি। সেখানে আক্রান্ত ২৯ হাজার। ফলে এই ধারাবাহিকতাই বজায় থাকুক, এমনটাই চাইছে সকলে।
গতকাল ২৪ ঘন্টায় করোনা আক্রান্তর সংখ্যা ছিল ৩০ হাজার ৫৪৮ জন। মৃত্যু হয়েছিল ৪৩৫ জনের। বর্তমানে বিশ্বের একাধিক দেশে চলছে ভ্যাক্সিন নিয়ে পরীক্ষা নিরিক্ষা। এর মধ্যে অনেকটাই এগিয়ে আছে রাশিয়া। বিশ্বে তারাই প্রথম বাজারে ভ্যাক্সিন আনার কথা ঘোষণা করে। এবার সেই ভ্যাক্সিন আসছে ভারতে।
আগামী সপ্তাহে কানপুরের মেডিক্যাল কলেজে পৌঁছবে রাশিয়ার ভ্যাক্সিন স্পুটনিক ভি। গণেশ শঙ্কর বিদ্যার্থী মেডিক্যাল কলেজে এই ভ্যাক্সিনের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।
The post BREAKING: দেশে মৃত্যু ছাড়াল ১.৩০ লক্ষ, নতুন করে আক্রান্ত ২৯ হাজারের বেশি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UxHp19