রাজারহাটের CNCI করোনা হাসপাতালে বাড়ল আরও ৫০টি HDU বেড

কলকাতা: রাজারহাটের CNCI করোনা হাসপাতালে আরও ৫০টি HDU বেড বাড়ানো হল৷ এর ফলে এই হাসপাতালে HDU বেডের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০০ টি৷ করোনা আক্রান্ত রোগীদের উন্নত ব্যবস্থায় চিকিৎসার কথা ভেবে রাজ্য সরকার এই বেড বাড়িয়েছে৷

উৎসবের আগেই রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল বাংলায় ২০০০ এর বেশি কোভিড বেড বাড়ানো হবে৷ উৎসবের পর তা ধাপে ধাপে বাড়ানো হচ্ছে৷ যেখানে নিরখরচায় চিকিৎসা পাবেন করোনা আক্রান্ত রোগীরা৷

রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, সমস্ত সরকারি হাসপাতালে অতিরিক্ত ১,৬৩৯টি কোভিড বেড বাড়ানো হচ্ছে।পাশাপাশি অতিরিক্ত ৫৩৫টি আইসিইউ বেডের ব্যবস্থা করা হচ্ছে৷ সবমিলিয়ে কোভিড রোগীদের জন্য রাজ্যের সরকারি হাসপাতালে বাড়ছে ২,১৭৪টি বেড৷

পুজোর আগে ১০০ বেড বাড়ানো হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তার ফলে ওই হাসপাতালে মোট কোভিড বেডের সংখ্যা বেড়ে হয়েছে ৭০০ টি৷ পুজোর পর ওই হাসপাতালে আরও ৩০০টি বেড বাড়ানো হবে৷ তার মধ্যে ১০০-টি করে বেড বরাদ্দ ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন এবং রিজিওয়াল ইনস্টিউট অফ অপথালমোলজিতে৷ ৬০টি ইডেন বিল্ডিংয়ে এবং ৪০টি বেড বাড়ানো হবে ক্যাজুয়ালটি ব্লকে৷ এমনটাই সূত্রের খবর৷

এই মূহুর্তে বাংলায় ৯৬ টি সরকারি এবং বেসরকারি হাসপাতালে আইসোলেশন শয্যা তৈরি করা হয়েছে৷ এর মধ্যে সরকারি ৪১ টি হাসপাতাল ও ৫৫ টি বেসরকারি হাসপাতাল রয়েছে৷ হাসপাতালগুলিতে মোট কোভিড বেড রয়েছে ১২,৯৬৬ টি৷ আইসিইউ শয্যা রয়েছে ১,৮০৯টি, ভেন্টিলেশন সুবিধা রয়েছে ১০৯০টি৷

তাছাড়া সরকারি এবং বেসরকারি মিলিয়ে রাজ্যে ৯৪ টি ল্যাবরেটরিতে করোনা টেস্ট হচ্ছে৷ আরও ৩ টি ল্যাবরেটরি অপেক্ষায় রয়েছে৷ আশা করা যায় ওই ল্যাবরেটরিগুলিতে শীঘ্রই টেস্ট শুরু হবে৷

এই পর্যন্ত বাংলায় করোনা নমুনা টেস্ট প্রায় ৪৭ লক্ষ৷ মঙ্গলবারের তথ্য অনুযায়ী, ৪৬ লক্ষ ৮৮ হাজার ২৯৫ টি৷ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্টের সংখ্যা বেড়ে হল ৫২,০৯২ জন৷ ২৪ ঘন্টায় টেস্ট হয়েছে ৪৪ হাজার ১৭৬ টি৷

The post রাজারহাটের CNCI করোনা হাসপাতালে বাড়ল আরও ৫০টি HDU বেড appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/35329nz
إرسال تعليق (0)
أحدث أقدم