নয়াদিল্লি: করোনা সংকটের বেহাল অর্থনীতিতে মোদী সরকারকে স্বস্তি দিচ্ছে জিএসটি আদায়। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে অক্টোবর মাসে জিএসটি আদায় এক লক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। গত ফেব্রুয়ারি মাসের পর এই প্রথম এমন ঘটনা ঘটলো।
পরিসংখ্যান অনুসারে মোট সংগৃহীত জিএসটি ১,০৫,১৫৫ কোটি টাকার মধ্যে কেন্দ্রীয় জিএসটি ১৯,১৯৩ কোটি টাকা রাজ্য জিএসটি২৫,৪১১কোটি টাকা এবং সম্মিলিত জিএসটি ৫২৫৪০ কোটি টাকা। এছাড়া সেস হিসেবে আদায় হয়েছে ৮০১১ কোটি টাকা। এই পাওয়া সেস থেকেই কেন্দ্র রাজ্যগুলিকে জিএসটি ক্ষতিপূরণ দিয়ে থাকে।
জিএসটি আদায় দেখে কেন্দ্র দাবি করেছে শুধু ছন্দে ফেরাই নয় এবার বৃদ্ধির পথে হাঁটতে শুরু করা গিয়েছে।অর্থ সচিব অজয় ভুষণ পান্ডে অর্থনীতি ঘুরে দাঁড়ানোর দাবি করেছেন। তার অভিমত, জিএসটি কমেছিল ঠিকই তবে এবার তা ধারাবাহিকভাবে ছন্দে ফিরছে। সেপ্টেম্বর মাসে ২০১৯এর থেকে ৪ শতাংশ বেড়ে ছিল। অন্যদিকে অক্টোবরে সেটা ১০ শতাংশ বেড়েছে।
এমন ঘটনায় শিল্পমহলের অনেকে আশার আলো দেখছে। তবে এই পরিস্থিতিতে এতটা আশাবাদী নয় বিশেষজ্ঞ মহলের একাংশ। কারণ ভবিষ্যতে এই ধারা বহাল থাকলেই তখন ঘুরে দাঁড়ানোর কথা বলা যাবে বলে মনে করছেন তারা। কারণ উৎসবের মরশুমে কেনাকাটা এবং চাহিদা কিছুটা বাড়াটাই স্বাভাবিক। উৎসবের মরসুমে কেটে গেলে এই ধারা বজায় থাকছে কি না সেটাই লক্ষ্য করতে হবে।
The post ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে GST আদায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mG2B0Q