ভোট গণনা শুরু হতেই লালপুত্রের টুইট, তেজস্বী ভব বিহার।
প্রথমে পোস্টাল ব্যালটের গণনা চলছে এখন। এনডিএ এগিয়ে ১০ আসনে। এরমধ্যে বিজেপি ৮টি আসনে এগিয়ে। জেডিইউ এগিয়ে ১টি আসনে।
জানা যাচ্ছে, আরজেডি(মহাজোট) দুটি আসনে এগিয়ে গিয়েছে। এবং জেডিইউ একটি আসনে এগিয়ে রয়েছে।
শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই। আসতে আসতে শুরু করে ফলাফল।
রাজ্যের ৩৮টি জেলায় তৈরি হয়েছে ৫৫টি গণনাকেন্দ্র। সম্পূর্ণ কোভিড বিধি মেনে হবে গণনা। ভোট গণনা কেন্দ্রে কাউকে ভিড় করতে দেওয়া হবে না। গণনা কেন্দ্রের মধ্যেও মানা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স।
এক নজরে ২০১৫ সালের ভোট চিত্র- বিহারের ৮০-এরও বেশি আসনে জয় পেয়েছিল লালুপ্রসাদের আরজেডি ৷ সর্বোচ্চ আসন ছিল তাদের ঝুলিতেই ৷ আসন দখলের দৌড়ে দ্বিতীয় ছিলেন নীতীশ কুমার ৷ তার দল জেডিইউ সেবার পেয়েছিল ৭১টি আসন ৷ এছাড়া বিজেপি ৫৩, কংগ্রেস ২৭, এলজেপি ২, আরএলএসপি ২, অন্যান্যরা পেয়েছিল ৭টি আসন ৷
২৪৩ আসনের বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার ১২২। এবার ভোট হয়েছে তিন দফায়।
ঠিক সকাল ৮টা থেকে বিহারে শুরু ভোট গণনা। ফের কি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন নীতীশ কুমার? নাকি, বিহারের মুখ্যমন্ত্রী হবেন মহাজোটের প্রার্থী লালু-পুত্র তেজস্বী যাদব? জানতে আর কয়েকঘণ্টার অপেক্ষা। ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে স্ট্রোং রুম। গণনা কর্মীরাও পৌঁছে গিয়েছেন।
The post পাটলিপুত্রের যুদ্ধ LIVE UPDATE: গণনা শুরু হতেই হাড্ডাহাড্ডি লড়াই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3lbhdF7