নয়াদিল্লি: গ্রাহকদের কাছে অত্যন্ত জনপ্রিয় ব্র্যান্ড শাওমি। যা ফোনের পাশপাশি নিয়ে আসে একের পর এক গেজেট। আন্তর্জাতিক বাজারে তা যথেষ্ট জনপ্রিয়। এমনকি ভারতের বাজারেও যথেষ্ট জনপ্রিয় এই ব্যান্ড। কিছুদিন আগেই লঞ্চ করা হয়েছে নতুন mi smart band 5। যা নিয়ে রয়েছে যথেষ্ট আকর্ষণ। ক্রমেই স্মার্ট ওয়াচের চাহিদা বৃদ্ধি পাওয়াতে তাদের তরফে আনা হয়েছিল এই মডেল। লঞ্চের পরে যথেষ্ট আকর্ষণের কেন্দ্র ছিল এই মডেল নিয়ে গ্রাহকদের মধ্যে।
গ্রাহকদের আকর্ষণের কথা ভেবে নতুন লুকের সঙ্গে লঞ্চ করা হয়েছিল এই ব্যান্ড। এতে রয়েছে কালার ডিসপ্লের সুবিধা। রয়েছে ১.১ ইঞ্চি amoled টাচ স্ক্রিনের সুবিধা। এছাড়া প্রয়োজনমত এই ওয়াচের ব্রাইটনেস বাড়ানো বা কমানোর সুবিধা রয়েছে এই ওয়াচে।
এছাড়া এতে রয়েছে জল নিরোধকের সুবিধা। তার সঙ্গে রয়েছে হার্ট রেট মাপার সুবিধা। সঙ্গে থাকছে অতিরিক্ত একাধিক সুবিধা। নিশ্বাস প্রশ্বাস মাপার সুবিধা সহ এতে রয়েছে শারীরিক বিষয়ের উপরে নজরদারি করার সুবিধা। এছাড়া এতে রয়েছে ১১ টি প্রফেসানাল মোডের সুবিধা।
যার ফলে গ্রাহকেরা নিজেদের ইচ্ছেমত মোড ব্যবহার করতে পারবেন। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যথেষ্ট সুবিধা পেতে পারবেন এই ব্যান্ড ব্যবহার করলে। এতে রয়েছে উন্নত স্টোরেজের সুবিধাও.৫১২ কেবি র্যাম এবং রয়েছে ১৬ এম বি স্টোরেজের সুবিধাও। রয়েছে উন্নত ব্যাটারির সুবিধা। অর্থাৎ এই ব্যান্ড বাজারে আসার ফলে সুবিধা হয়েছে সাধারণের। পাশপাশি অল্প দামের মধ্যে এই ব্যান্ড বাজারে আনার ফলে সুবিধা হয়েছে সাধারণের।
The post মাপা যাবে হার্ট রেট, নিশ্বাস প্রশ্বাস, নয়া গ্যাজেট আনল Mi appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3f7tWGA