ওয়াশিংটন : ভ্যাকসিনের মুখাপেক্ষী হয়েই বেঁচে আছে গোটা বিশ্ববাসী। কবে বধ হবে করোনা সেই আশাতেই দিন গোনা। দিন যতই যাচ্ছে ততই উদ্বেগ বাড়িয়ে বেড়েই চলেছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এই অবস্থায় করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ ঠেকাতে আমেরিকার নিউ ইয়র্ক, ইতালির তুরিন এবং যুক্তরাজ্যের লন্ডনের মতো শহরগুলিকে কঠোর লকডাউনের আওতায় রাখা হয়েছে।
যদিও মারণ ব্যাধির ছোবল থেকে মানুষকে বাঁচাতে ডিসেম্বর মাসের মধ্যেই আমেরিকার অন্তত ২০ কোটি মানুষকে করোনার ডোজ দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন টিকা প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও মোদার্নার।
এই বিষয়ে মার্কিন অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান উপদেষ্টা মনসেফ স্লোই হোয়াইট হাউসে এক প্রেস বিবৃতিতে বলেন যে, “আমেরিকা যুক্তরাষ্ট্র ডিসেম্বর মাসে অন্তত ২০ মিলিয়ন নাগরিক এবং পরের মাস থেকে প্রতি মাসে সর্বনিম্ন ২৫ মিলিয়ন নাগরিককে টিকা দেবে বলে আশাবাদী।”
তিনি আরও বলেন যে, ” ফাইজার এবং মোদার্নার কোম্পানির তৈরি ভ্যাকসিন দুটি চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার পর খুব তাড়াতাড়ি তা পরের মাস থেকে জরুরি ব্যবহারের জন্য অনুমোদিত হবে।”
অন্যদিকে শুক্রবার, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের ব্লগপোস্টে জানান যে, উত্তর কোরিয়া এবং রাশিয়ার ডেটা হ্যাকাররা করোনার ভ্যাকসিন সংক্রান্ত যাবতীয় গবেষণা ও বিকাশের মূল্যবান তথ্য চুরি করার চেষ্টা করছে।যদিও তাদের এই হামলা বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। খুব একটা সুবিধা করতে পারেনি কেউই।
এছাড়াও ভারতের হায়দরাবাদ ভিত্তিক বায়োফর্মাসিউটিকাল বায়োলজিক্যালের আরও একটি ভ্যাকসিনের প্রথম পর্বের ট্রায়ালগুলি সোমবার থেকে পাটনার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এআইএমএস) এ শুরু হবে। ১৮-৫৫ বছর বয়সী ইচ্ছুক স্বেচ্ছাসেবকরা এই পর্যায়ের ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবেন।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক জিএল রাফা প্রতি বছর রাশিয়ার স্পুটনিক ভি করোনভাইরাস ভ্যাকসিনের দেড় মিলিয়ন ডোজ উৎপাদন করবে। শুক্রবার রাশিয়ান ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (আরডিআইএফ) জানিয়েছে যে, দক্ষিণ কোরিয়ার সংস্থাটি আগামী মাসে উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।
এখনও পর্যন্ত মোট পাঁচটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে জোট বেঁধেছে আদরে পুনাওয়াল্লার সংস্থা। গত দু’মাসে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৪ কোটি ডোজ তৈরি করেছে এবং শিগগিরই নোভাভ্যাক্স উত্পাদন শুরু করারও লক্ষ্য নিয়েছে সংস্থাটি। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের উত্পাদন বাড়িয়ে তুলছে এবং আগামী মাসের মধ্যে ১০০ মিলিয়ন ডোজ প্রস্তুত করার লক্ষ্য নিয়েছে।
The post ডিসেম্বরই দেওয়া হবে করোনার টিকা, ভ্যাকসিনের ওপর ভরসা রাখার আবেদন WHO-র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/38LgRSm