AIIMS-এ ভর্তি রাষ্ট্রপতি, আজই হতে পারে বাইপাস সার্জারি

নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হতে পারে আজই। দিল্লির AIIMS-এ চিকিৎসাধীন রাষ্ট্রপতি। গত সপ্তাহে বুকে ব্যথা অনুভব করায় প্রথমে তাঁকে দিল্লির সেনা হাসপাতালে এনে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে রাষ্ট্রপতিকে AIIMS-এ স্থানান্তরিত করা হয়। কয়েকটি শারীরিক পরীক্ষা করতেই AIIMS-এ আনা বয় কোবিন্দকে। পরবর্তী সময়ে তাঁর বাইপাস সার্জারি করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সম্ভবত আজই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বাইপাস সার্জারি হবে।

রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, রাষ্ট্রপতির স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার সকালে ৭৫ বছর বয়সী কোবিন্দ দিল্লির সেনা হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়েছিলেন।

বুকে ব্যথা অনুভব করায় তাঁকে হাসপাতালে ভর্তি নিয়ে নেওয়া হয়। পরে আরও কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য রাষ্ট্রপতিকে AIIMS-এ স্থানান্তরিত করা হয়। AIIMS-এর চিকিৎসকরাই শারীরিক কিছু পরীক্ষার পর রাষ্ট্রপতির বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেন। সেই মতো আজই সেই অপারেশন হওয়ার কথা। AIIMS-এ চিকৎসাধীন রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। হাসপাতালে থাকা অবস্থাতেই NCT বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

উল্লেখ্য, কয়েকদিন আগেই করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন। তারপরেই তার তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হয়। বুকে ব্যাথা নিয়ে শুক্রবার সকালে দিল্লির সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

ধাপে-ধাপে হাসপাতালে রুটিন কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করানো হয় রাষ্ট্রপতির। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অসুস্থতার খবরে নানা মহলে উদ্বেগ তৈরি হয়। দেশের তাবড় রাজনীতিবিদরা রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতির খোঁজ নিচ্ছেন। প্রত্যেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্রুত আরোগ্য কামনা করে অনেকে নানা মন্তব্য লিখেছেন। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

পরে রাষ্ট্রপতিকে AIIMS-এ স্থানান্তরিত করা হয়। তাঁর চিকিৎসায় তৈরি হয় মেডিক্যাল বোর্ড। সেই বোর্ডই রাষ্ট্রপতির শারীরিক পরিস্থিতি পর্যালোচনার পর তার বাইপাস সার্জারির সিদ্ধান্ত নেয়। আজই সেই অপারেশন হওয়ার কথা।

The post AIIMS-এ ভর্তি রাষ্ট্রপতি, আজই হতে পারে বাইপাস সার্জারি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cx7jvu
Post a Comment (0)
Previous Post Next Post