চলতি মরসুমের রেকর্ড গরম আজ, আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির

কলকাতা: শহরবাসীর জন্য মোটেই স্বস্তিদায়ক খবর না। আগামী ২৪ ঘন্টায় কলকাতা সহ আশেপাশের এলাকায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে কালবৈশাখীর আভাস আগে থেকে দেওয়া সম্ভব না, কারণ কালবৈশাখী তৈরি হয় হঠাৎ করেই।

অন্যদিকে বুধবার কাঠফাটা গরমের মধ্যে হতে পারে কলকাতাবাসীকে। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে চলেছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস, অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৮ টা বাজতেই তাপমাত্রা ৩০ ছুঁইছুঁই। বেলা ২ টো নাগাদ তাপমাত্রা সর্বোচ্চ হতে পারে। এদিন আকাশে কম বেশি মেঘ থাকবে আগের দু দিনের মতোই। কিন্তু বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।

সূর্য উঠেছে সকাল সাড়ে ৫ টা নাগাদ, সূর্যাস্তের সময় বিকেল ৫ টা ৫১। আগামীকালও তাপমাত্রা প্রায় এরকমই থাকবে। শনিবার নাগাদ কিছুটা কম হতে পারে গরমের দাপট।

শুধু বাংলা না সারা দেশে ক্রমেই কড়া হাতে ব্যাটন ঘোরাচ্ছে আবহাওয়া। আবহাওয়ার পরিবর্তনের জেরে দিল্লিতে নয়া রেকর্ড ছুঁয়েছে পারদ। সমগ্র উত্তর ভারতে দাপট দেখাচ্ছে তাপমাত্রা। দিল্লিতে গত ৭৬ বছরের রেকর্ড ভেঙেছে তাপমাত্রা। পাশাপাশি একাধিক রাজ্যে উত্তাপ আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

দিল্লিতে সোমবার সর্বাধিক তাপমাত্রা রেকর্ড করা হয়। হোলির দিন গরম ছিল সর্বোচ্চ। সোমবারে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি। যা মার্চ মাস অনুযায়ী গত ৭৬ বছরের মধ্যে সর্বাধিক। অর্থাৎ গত ৭৬ বছরে মার্চ মাসে দিল্লির তাপমাত্রা কখনও ৪০ পেরোয়নি। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়, সোমবারে দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি বেশি।

উল্লেখ্য, ১৯৪৫ সালের ৩১ মার্চ মার্চের সবচেয়ে উষ্ণ দিন ছিল। সেদিন তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস । অন্যদিকে এদিন দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস। যা কিনা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।

রাজস্থানের অনেক জায়গায় তীব্র গরম পড়েছে। চুরু, ভরতপুর, করুলিতে এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী দিনে এই তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। সে রাজ্যের একাধিক এলাকায় লু-এর সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর।

The post চলতি মরসুমের রেকর্ড গরম আজ, আপাতত সম্ভাবনা নেই বৃষ্টির appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3m8mb72
إرسال تعليق (0)
أحدث أقدم