কলকাতা: বেশ জোরদার চলছিল বিয়ের মরসুম। কিন্তু শুরু হয়ে গেছে বাঙালির চৈত্র মাস। এই এক মাস কোনও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয় না হিন্দুদের। শুধু বিয়ে নয়, যে কোনো রকম অনুষ্ঠানকেই পালনের থেকে দূরে রাখা হয় এই একটি মাস। এমনকি বিয়ের পাকা কথা বলা দুই বাড়িতে, আবার কোনোরকম কেনাকাটা করতেও পিছিয়ে যান অনেকে। এর পিছনে রয়েছে কয়েকটি কারণ। জানেন কি, কেন এই নিয়ম পালিত হয়ে থাকে?
হিন্দু শাস্ত্র মতে বলা হয়েছে যে চৈত্র মাসে বিয়ে হলে সদ্য বিবাহিত মেয়েটি নাকি মদনোন্মক্তা হয়। অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে পড়ে সে। আবার আরেকটি ধারণাও রয়েছে প্রচলিত। মদনোন্মক্তা মানে মাত্রাতিরিক্ত কামভাবে জড়িয়ে পড়াকে বোঝায়।
আরো পোস্ট- বয়স ৪০ পেরোবে…আগে থেকে সাবধান হয়ে মানুন এগুলি
অনেকে আবার মনে করেন এই সময়ই শীতের শেষ আর বসন্তের মাঝে মনোরম পরিবেশের প্রভাবে প্রখর গরম আবহাওয়ায় মানুষের শরীরে কাম ভাব বেশি জাগ্রত হয় যা শরীর খারাপের কারণ হয়ে ওঠে। যেহেতু বাংলা বছরের শেষ মাস এই চৈত্র মাস তাই এই সময়ে মানুষের নানা ব্যস্ততা থাকে নানা কাজে। সংক্রান্তির আগে পালন করতে হয় অনেক রকমের আচার।
আবার চাষের দিক দিয়েও একটি ব্যাখ্যা শুনতে পাওয়া যায়। চৈত্র মাসে রবিশস্যর ফলন হয় ভালো। যার ফলে এই সময়কালে ওই শস্য কাটা এবং ঝাড়াই, বাছাই করে সারা বছরের জন্যে মজুদ করতে চাষিদের অনেকটা সময় তার পিছনে ব্যয় করতে হয়। কেউ কেউ আবার তা বিক্রিও করেন হাটে-বাজারে। ফল এইসব কাজেই দারুণভাবে ব্যস্ত থাকেন ওই চাষিরা। ভারত কৃষি প্রধান দেশ। তাই যে সময় ফলন হয় সেই সময় তারা অন্যদিকে মন দিতে পারেন না। আবার পৌষ মাসকেও হিন্দুদের বিয়ের জন্য অশুভ বলে মনে করা হয়। চৈত্র ও পৌষ মাস বাদে বিয়ে ও যাবতীয় শুভ কাজ সম্পন্ন করতে হয় তাদের। তবে বর্তমানে অনেকেই এইসব নিয়মকে মানে না। আসলে এগুলি সবই ব্যক্তিগত ভাবনা ও বিশ্বাস।
The post চৈত্র মাসে কেন বিয়ে হয় না হিন্দুদের জানেন… appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3syJnxp