করোনার সংক্রমণ এড়াতে মেনে চলুন এই টিপস

নয়াদিল্লি: দেশজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনার সেকেন্ড ওয়েভ। নতুন করে দেশে আরও ৬৮ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞদের আশঙ্কা করোনা আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে গোটা দেশে। পাঁচ রাজ্যের নির্বাচনের জন্য গোটা দেশে করোনার সংক্রমণ মাত্রাতিরিক্তভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা। একইসঙ্গে হোলিকে কেন্দ্র করেও সংক্রমণ লাগামছাড়া হওয়ার আশঙ্কা।

এদিকে দেশজুড়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সোমবার এক ধাক্কায় বেশ খানিকটা সংক্রমণ বেড়ে গেল দেশে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ হাজার ২০ জন করোনা আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৯১ জনের। সোমবার সকালে স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ২০ লক্ষ ৩৯ হাজার ৬৪৪। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১ লক্ষ ৬১ হাজার ৮৪৩। একদিকে করোনার সংক্রমণ রুখতে গোটা দেশে টিকাকরণ অভিযান চলছে। ভারতে এই মুহূর্তে করোনার দুটি টিকা প্রয়োগ করা হচ্ছে। তবুও সংক্রমণে লাগাম পরানো যাচ্ছে না। রাজ্যে-রাজ্যে হু হু করে ছড়াচ্ছে সংক্রমণ।

আর এই অবস্থায় কিছু রাজ্যে পকেট লকডাউন শুরু হয়ে গেলেও কমবেশি নানা প্রয়োজনে আমাদের বাইরে বেরোতেই হচ্ছে। কিন্তু যেভাবে ফের চোখ রাঙাচ্ছে সংক্রমণের দাপট তাতে নিজেকে পুরোপুরি গৃহবন্দি করতে না পারলেও বাইরে বেরোনোর সময় বা বাইরে থেকে বাড়ি ফেরার পর স্বাস্থ্য সংক্রান্ত কিছু সতর্কতা অবলম্বন করে চলুন। এতে রোগের বিরুদ্ধে লড়াই সহজ হবে। আর সবাই থাকবেন জীবাণুমুক্ত।

যেহেতু দেশের সব রাজ্যে পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়নি। সেহেতু বাইরে বেরোলে একটা অজানা আতঙ্ক থেকেই যাচ্ছে। এমন অবস্থায় বাইরে না বেরোলেই নয়। তবে একান্ত প্রয়োজনে যদি বাড়ি থেকে বের হন বা কোনও পাব্লিল প্লেসে যান তাহলে সংক্রমণ রুখতে যে বিষয় গুলি মেনে চলা জরুরি তা হল..

১. যেভাবে দেশে করোনার সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে তাতে যতটা সম্ভব বাইরে কম বেরোন। একান্তই বাইরে যেতে হলে গণ পরিবহনের মাধ্যম এড়িয়ে চলুন৷ তা না সম্ভব হলে অপেক্ষাকৃত কম জনবহুল জায়গা দিয়ে যাতায়াত করুন।

২. বাইরে বেরোনোর আগে হ্যান্ড ব্যাগে সবসময় একটি স্যানিটাইজার রাখুন। এছাড়া এক্সট্রা মাক্স এবং টিস্যু পেপার নিয়ে বাইরে যান।

৩. একা অথবা পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাইরে বেরোনোর ​​সময় সবাই যে সুস্থ এবং জীবাণুমুক্ত তা নিশ্চিত করুন। পাব্লিক প্লেসে যাওয়ার আগে আপনার প্রিয়জনকে মনে করিয়ে দিন ১ মিটার সামাজিক দূরত্ব বজায় রাখা জরুরি।

৪. বাড়ি থেকে বাইরে বের হয়ে গেলে যথা সম্ভব নিজের মুখ, চোখ, নাক স্পর্শ না করার চেষ্টা করুন। জীবাণুমুক্ত থাকতে মাঝেমধ্যে হাত ধোয়া বা স্যানিটাইজ করুন।

৫. এই সময় বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো। তবে একান্তই কিছু খেতে হলে নিজের সঙ্গে একটি পাত্র বহন করুন। অথবা বাড়ি ফিরে খাওয়ার চেষ্টা করুন। এছাড়াও নিজেকে এবং পরিবারকে সংক্রমণ মুক্ত রাখতে সব সময় বাইরে থেকে বাড়ি ফিরে ভালো করে সাবান জল দিয়ে হাত-পা পরিস্কার করুন। তারপরই অন্যদের সংস্পর্শে যান।

The post করোনার সংক্রমণ এড়াতে মেনে চলুন এই টিপস appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3u51onp
Post a Comment (0)
Previous Post Next Post