আজই এইমস-এ রাষ্ট্রপতি রমনাথ কোবিন্দের বাইপাস সার্জারি

নয়াদিল্লি: রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দের আজ এইমসে বাইপাস সার্জারি হতে পারে।সম্প্রতি তাকে এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল তার পরে বলা হয়েছিল যে, আজ মঙ্গলবার, তার বাইপাস সার্জারি হতে পারে।

রাষ্ট্রপতি কোবিন্দ বুকে ব্যথা নিয়ে শুক্রবার আর্মি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর্মি হাসপাতাল জানায় , বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।সেনা হাসপাতাল এক বিবৃতিতে জানিয়েছিল যে আরও কয়েকটি পরীক্ষার জন্য দিল্লির এইমস পাঠানো হচ্ছে।২৭ শে মার্চ বিকেলে তাকে এইমস স্থানান্তর করা হয়।

রাষ্ট্রপতি ভবনের তরফে এক সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে, ভারতের রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দকে দিল্লির এইমস হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ২৭ মার্চ বিকেলে তাঁকে স্থানান্তরিত করা হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা তাঁকে বাইপাসের পরামর্শ দিয়েছেন। সম্ভবত ৩০ মার্চ মঙ্গলবার সকালে রাষ্ট্রপতির অস্ত্রপচার করা হবে। এখন রাষ্ট্রপতির শরীর ভালো আছে। তাঁকে এইমসের বিশেষজ্ঞরা পর্যবেক্ষণে রেখেছেন।

শুক্রবার সকালে বুকে ব্যাথা নিয়ে সেনা হাসপাতালে ভর্তি হয়েছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। দিল্লির সেনা হাসপাতালের তরফে এদিন জানানো হয়, সকালে রাষ্ট্রপতি বুকে ব্যথা অনুভব করছিলেন। তাই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ধাপে-ধাপে হাসপাতালে রুটিন কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করানো হবে রাষ্ট্রপতির, এমনও জানানো হয় হাসপাতালের তরফে। শুক্রবারই সকালে রুটিন কিছু পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন রাষ্ট্রপতি। হাসপাতালেই বুকে ব্যথা অনুভব করেন তিনি। তখনই তাঁকে ভর্তি রেখে চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হয়।

৭৫ বছর বয়সী রাষ্ট্রপতির অসুস্থতা নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। এদিকে, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের অসুস্থতার খবরে নানা মহলে উদ্বেগ সৃষ্টি করে। টুইটে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দ্রুত আরোগ্য কামনা করে অনেকে নানা মন্তব্য লিখতে শুরু করেছেন শুক্রবার থেকেই। রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সম্প্রতি আর্মি হাসপাতালে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন।ভ্যাকসিনটি নেওয়ার পরে তিনি স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছিলেন এবং যোগ্য ব্যক্তিদের করোনার ভ্যাকসিনটি নেওয়ার জন্যে আবেদন করেছিলেন। ভ্যাকসিন নেওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় চিকিৎসকমহলে উদ্বেগ বেড়েছিল।

The post আজই এইমস-এ রাষ্ট্রপতি রমনাথ কোবিন্দের বাইপাস সার্জারি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3tXNMue
إرسال تعليق (0)
أحدث أقدم