কলকাতা: বিধানসভা ভোট চলাকালীন আইনি প্যাঁচে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব ভোপালের আদালতের৷ আগামী ১ মে অভিষেককে আদালতে হাজিরার নির্দেশ৷ মধ্যপ্রদেশের ইন্দোরের বিধায়ক আকাশ বিজয়বর্গীয়কে নির্বাচনী সভায় ‘গুন্ডা’ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অভিষেকের এই মন্তব্যে তাঁর মানহানি হয়েছে বলে অভিযোগ তোলেন আকাশ৷ তাঁর আইনজীবী ভোপালের আদালতে অভিষেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন৷ তারই ভিত্তিতে এবার তৃণমূলের সাংসদকে সমন পাঠিয়ে তলব আদালতের৷
পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা ভোট৷ আজ বাংলায় দ্বিতীয় দফার নির্বাচন৷ রাজ্যজুড়ে নির্বাচনী প্রচার তুঙ্গে৷ একুশের ভোটে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির৷ তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতা দখলের চেষ্টা পদ্ম শিবিরের৷ একুশের ভোটে রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলছে শাসক-বিরোধী সব পক্ষ৷ এবারের ভোটে শুরু থেকেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তাঁর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করে চলেছেন বিজেপি নেতারা৷ অভিষেককে ‘তোলাবাজ ভাইপো’ বলে বিঁধে চলেছেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে পদ্ম শিবিরের একাধিক নেতা৷
পাল্টা অভিষেকও সুর চড়াচ্ছেন বিজেপির বিরুদ্ধে৷ তৃণমূল সাংসদ বলেন, ‘‘আমাকে আক্রমণ করলেই আইন মোতাবেক ব্যবস্থা নিয়েছি৷ কৈলাশ বিজয়বর্গীয় বহিরাগত৷ অমিত শাহ বহিরাগত৷ দিলীপ ঘোষ গুন্ডা৷ আমি তো বলছি কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয় গুন্ডা৷ ক্ষমতা থাকলে আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দেখান৷’’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের ততপরতা নেন কৈলাশ বিজয়বর্গীয়ের ছেলে আকাশ বিজয়বর্গীয়৷ ইন্দোরের বিজেপি বিধায়ক আকাশ বিজয়বর্গীয় অভিষেকের বিরুদ্ধে মানহানির মামলা করেন ভোপালের আদালতে৷ আগামী ১ মে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেয় ভোপালের আদালত৷
The post আইনি প্যাঁচে অভিষেক, মানহানির মামলায় তলব ভোপালের আদালতের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PNgDCN