মার্কিন মুলুকে আচমকা হামলায় মৃত পুলিশ, অর্ধনমিত হোয়াইট হাউসের পতাকা

ওয়াশিংটন : ক্যাপিটাল হিলে নিহত পুলিশের সম্মানার্থে হোয়াইট হাউসের পতাকা অর্ধনমিত রইল। ১৮ বছরের ওই পুলিশ কর্মী এক হামলাকারীর গুলিতে নিহত হন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই হোয়াইট হাউসের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ওয়াশিংটন ডিসিতে ক্যাপিটল হিলে এক আচমকা হামলায় ১৮ বছরের উইলিয়াম ইভান্স নামে একজন পুলিশ নিহত হন। আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে আরও একজন। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে। এই প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন , ‘ঘটনা খুবই দুর্ভাগ্যজনক, আমি ও আমার স্ত্রী জিল দুজনেই এই হামলা ও ইভান্সের মৃত্যুতে খুবই দুঃখিত। আমরা আহত আরেক পুলিশকর্মীর জন্যও চিন্তিত। অত্যন্ত নিন্দনীয় এই হামলা।’ গত জানুয়ারি মাসে ক্যাপিটাল হিল রক্তাক্ত হয়েছিল। তার তিন মাসও কাটেনি আবারও এক হামলা চেষ্টা হল। তবে এই হামলার সঙ্গে সন্ত্রাসের কোনও যোগ নেই বলে উল্লেখ করছেন সেখানকার পুলিশ কর্মকর্তারা।

তদন্তের কাজ করছেন এমন দুইজন আইন-শৃঙ্খলা বিভাগের সূত্র বলছে সন্দেহভাজন হামলাকারীর বয়স ২৫ বছর। তদন্তের সঙ্গে জড়িত দুজন কর্মকর্তারা সিবিএস নিউজকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর নাম নোয়াহ গ্রিন। সে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বাসিন্দা।’ জানা গিয়েছে, স্থানীয় সময় দুপুর একটার দিকে ক্যাপিটল হিলের পুলিশের অ্যালার্ট সিস্টেম থেকে একটা মেইল আসে। যেখানে বলা হয় ক্যাপিটল হিলের ভিতরে, বাইরে যারা যেখানে রয়েছে তারা যেন কোন কিছুর আড়ালে থেকে নিজেদেরকে রক্ষা করে। সবাইকে জানালা বা দরজার কাছ থেকে সরে যেতেও বলা হয়।
পুলিশ জানিয়েছে, এরপরেই সন্দেহভাজন এক ব্যক্তি একটি নীল রঙের গাড়ি নিয়ে ক্যাপিটালের উত্তর দিকের ব্যারিকেডের উপর আছড়ে পরে। তারপর সে গাড়ি থেকে বেরিয়ে এসে ছুরি দিয়ে পুলিশের উপর হামলা চালায়।

পুলিশের একজন সদস্য আগ্নেয়াস্ত্র বের করে তাকেও গুলি করে। কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছিল। হামলাকারী নিহত হবার আগে তার ছুরিকাঘাতে দুজন পুলিশ কর্মকর্তা আহত করেন। একজন মারা যান , অপরজন এখনও লড়াই করছেন।
এও জানা গিয়েছে , সন্দেহভাজন ওই হামলাকারী একাই ছিল। ডেমোক্রেটিক হাউস স্পিকার ন্যান্সি পেলোসি বলেছেন, “আমেরিকানদের হৃদয় ভেঙ্গে গেছে”। নিহত মি. ইভান্সকে ‘গণতন্ত্রের শহীদ’ বলে আখ্যা দিয়েছেন তিনি।

The post মার্কিন মুলুকে আচমকা হামলায় মৃত পুলিশ, অর্ধনমিত হোয়াইট হাউসের পতাকা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/31W2eHj
Post a Comment (0)
Previous Post Next Post