তৃতীয় দফার ভোটের আগে এক ছাদের নিচে মোদী-মমতা!

হাওড়া: বাংলায় চড়ছে রাজনীতির পারদ। কেউ কাউকে ১ ইঞ্চি ছাড়তে নারাজ। এরই মাঝে এক ছাদের তলায় দেখা গেল মোদী-মমতাকে। হুইল চেয়ারে বসে আছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার পাশেই জনগণের উদ্দেশে হাত নাড়াচ্ছে বিজেপির কান্ডারি মোদী। শুধু মোদী-মমতা নয়, পাশে আছেন সংযুক্ত মোর্চার আব্বাস সিদ্দিকি, বিমান বসু, অধীর চৌধুরীরাও।তবে কেউই সশরীরে নয়।মিষ্টির মোড়কে বাংলার রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের ‘মিষ্টি মোড়ক’এ হাজির করে চমকে দিয়েছে হাওড়ার গন্ধেশ্বরী সুইটস। সঙ্গে রয়েছে, ‘খেলা হবে’, ‘টুম্পা ব্রিগেড চল’ লেখা মিষ্টিও।নতুনত্বের এহেন ভাবনা প্রসঙ্গে দোকানের কর্মীরা বলেছেন, ‘পাঁচ বছর ছাড়াই আমরা বানিয়ে থাকি।পুরসভা, পঞ্চায়েত হোক বা লোকসভা, বিধানসভা, সব ভোটের আগেই কিছু না কিছু নতুন ধরণের মিষ্টি তৈরি করার চেষ্টা করি আমরা। সবাই মিষ্টিমুখে যাতে লড়াই করেন, সেই বার্তা দেওয়ারই লক্ষ্য থাকে। মনোনয়ন জমা দিতে যাওয়া থেকে ভোটের আনন্দ সবেতেই তো মিষ্টি সঙ্গে থাকে।’ এছাড়াও খেলা হবে মিষ্টি প্রসঙ্গে দোকানের কর্মীরা বলেন, ‘সবাই বলছে খেলা হবে, খেলাটা যেন সুষ্ঠভাবে হয়, হিংসা, মারামারি থেকে যেন সবাই বিরত থাকে।’ অর্থাৎ শান্তিপূর্ণ নির্বাচনের বার্তা দিতে চান তারা। তাদের কথা অনুযায়ী বড় কোনও নেতা যদি মিষ্টির টানে তাদের দোকানে হাজির হন, তাদেরকে মিষ্টি উপহার দেওয়ারও ভাবনা রয়েছে।

রাজ্যে শুরু হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন। একদিকে হুইল চেয়ারে বসেই গোটা বাংলায় প্রচারে ঝড় তুলছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে নরেন্দ্র মোদি, অমিত শাহ, জেপি নাড্ডা সহ গোটা বিজেপি দলটাই বাংলার ক্ষমতা দখল করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছে।বাংলায় প্রতিনিয়ত লেগে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের আনাগোনা। পাশাপাশি সংযুক্ত মোর্চাও প্রচার চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই দুদফার ভোট শেষ হয়েছে। এখনও বাকি ছয় দফার ভোট। ক্ষমতা দখলের লড়াইয়ে মরিয়া সব রাজনৈতিক দল। বাংলার রাজনৈতিক শীর্ষ নেতাদের যখন এক মঞ্চে দেখা পাওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেখানে হাওড়ার মা গন্ধেশ্বরী সুইটসের ভাবনায় তিন দলের শীর্ষ নেতারা এক ছাদের তলায় স্থান পেয়েছে।

The post তৃতীয় দফার ভোটের আগে এক ছাদের নিচে মোদী-মমতা! appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39ARlik
Post a Comment (0)
Previous Post Next Post