আর কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে মোদী, আসবেন হাওড়াতেও

কোচবিহার: রাজ্যে তৃতীয় দফার ভোটের দিনেও বাংলায় মোদী। এদিন কোচবিহার ও হাওড়াতে সভা করবেন প্রধানমন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যেই কোচবিহারের সভায় হাজির হচ্ছেন নরেন্দ্র মোদী।

জানা গিয়েছে, কোচবিহারের রাসমেলা গ্রাউন্ডে বেলা ১২ টা নাগাদ হাজির হবেন মোদী। সেখানে দলের হয়ে প্রচারে ঝড় তুলবেন তিনি। কোচবিহারের দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের সমর্থনে সভা করবেন তিনি।

আরও খবর পড়ুন – TAMIL NADU-PUDUCHERRY Election UPDATE : ভোট দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পালানিস্বামী

কোচবিহারের সভা শেষের পর মোদীর আসার কথা রয়েছে হাওড়াতে। এখানকার ডুমুরজেলাতে জনসভা করবেন প্রধানমন্ত্রী। এবারের নির্বাচনে বিজেপি যে হাওড়াকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে তার প্রমাণ হচ্ছে হাওড়ায় পর পর মোদীর সভা। আগের সফরেও উলুবেড়িয়ায় সভা করেছিলেন প্রধানমন্ত্রী। এরপরে এদিন ফের ডুমুরজেলাতে সভা করবেন তিনি।

মোদী-শাহের মতো নেতৃত্বদের বারে বারে এই বঙ্গ সফর ঘিরে খোঁচা মারতে ছাড়ছেন না তৃণমূল নেতারা। তাঁদের বক্তব্য ৬৫ বছরের এক মহিলার জন্য ডেলি প্যাসেঞ্জারি করতে হচ্ছে মোদী-শাহকে। অন্যদিকে ভোটের আগের তো বটেই, ভোটের দিনগুলিতে মোদীর বঙ্গ সফরকে বিশেষ তাৎপর্যের চোখে দেখছে রাজনৈতিক মহল।

আরও খবর পড়ুন – কিছুটা নামল দেশের করোনাগ্রাফ! ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬,৯৮২

উল্লেখ্য, এর আগে প্রথম দফার ভোটের দিনে মোদী রাজ্যে আসেনি সেকথা ঠিকই। কিন্তু সেদিন তিনি হাজির ছিলেন বাংলাদেশে মতুয়া তীর্থস্থানে। যা নিয়ে কমিশনের কাছে নালিশও করেছে তৃণমূল। এরপর দ্বিতীয় দফার ভোটের দিন রাজ্যে এসেছিলেন মোদী। সেদিন দক্ষিণ ২৪ পরগণার মথুরাপুর ও উলুবেড়িয়ার সভা করেন মোদী। একের পর এক বাক্যবাণে আক্রমণ শানান রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।

অন্যদিকে ভোটের দিন রাজ্যের অন্যত্র গিয়ে ভোটপর্ব চলাকালীন জায়গার প্রসঙ্গ তোলা নিয়ে মোদীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। আগের দিন মথুরাপুরের সভা থেকে মোদী নন্দীগ্রাম প্রসঙ্গ তোলাতেই সরব ঘাসফুল শিবির। এব্যাপারে তাঁরা নির্বাচন কমিশনকেও জানিয়েছে বলেই জানা গিয়েছে।

আরও খবর পড়ুন – তৃণমূল নেতার বাড়িতে ইভিএম নিয়ে যাওয়ার অভিযোগ, সাসপেন্ড সেক্টর অফিসার

The post আর কিছুক্ষণের মধ্যেই সভামঞ্চে মোদী, আসবেন হাওড়াতেও appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fLdjCU
إرسال تعليق (0)
أحدث أقدم