মুম্বই: করোনার জেরে হাসপাতালে ভর্তি হতে হল ‘ক্রিকেটের ঈশ্বর’ সচিন তেন্ডুলকরকে। শুক্রবার নিজেই একথা টুইট করে জানান সচিন। তিনি জানিয়েছেন, “সকলের শুভেচ্ছা ও প্রার্থনার জন্য ধন্যবাদ। চিকিৎসকদের পরামর্শের জন্য হাসপাতালে ভর্তি হয়েছি। আশা করছি কিছু দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারব। প্রত্যেকে সাবধানে থাকুন ও সতর্ক থাকুন।”
একই সঙ্গে ১০ বছর আগে ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারেও অভিনন্দন জানিয়েছেন সচিন। তিনি লেখেন ” আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার বিশ্বকাপ জয়ী সতীর্থদের অভিনন্দন।”
Thank you for your wishes and prayers. As a matter of abundant precaution under medical advice, I have been hospitalised. I hope to be back home in a few days. Take care and stay safe everyone.
Wishing all Indians & my teammates on the 10th anniversary of our World Cup
win.
— Sachin Tendulkar (@sachin_rt) April 2, 2021
উল্লেখ্য, ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই টুইট করে জানিয়েছিলেন মাস্টার ব্লাস্টার। অল্প লক্ষ্ণণ দেখা দেওয়া চিকিৎসকের পরামশে টেস্ট করান সচিন৷ সেই রিপোর্ট পজিটিভ আসায় তড়িঘড়ি নিজেকে হোম আইসোলেশনেই এতদিন রেখেচ্ছিলেন সচিন। কিন্তু এবার ভর্তি হলেন হাসপাতালে।
প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিশ্বসেরা ব্যাটসম্যান দ্রুত আরোগ্য কামনায় টুইট করেছে বিসিসিআই৷ বোর্ডের তরফে সচিনের টুইটের রি-টুইট করে লেখা হয়েছে, ”Best wishes for a very swift recovery.” পাশাপাশি সারা দেশ সচিনের সুস্থতা কামনা করছে।
উল্লেখ্য, এমন এক দিনে সচিন হাসপাতালে ভর্তি হলেন, যা ভারতের ক্রিকেট ইতিহাসে অবিস্মরণীয়। এই দিনেই শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। দ্বিতীয় বার বিশ্বকাপ এসেছিল ভারতের মাটিতে। সেই জয়ের অংশীদার ছিলেন সচিন নিজেও। এছাড়া বুড়ো হাড়ে যে এখনও ভেল্কি দেখাতে পারে, সেই প্রমাণও রেখেছেন সচিন। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজের ক্লাসের ঝলক দেখিয়েছেন ৮ বছর আগে অবসর নেওয়া মাস্টার ব্লাস্টার।
The post করোনার জের, হাসপাতালে ভর্তি হলেন সচিন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fzIJMH
win.