বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ

বাঁকুড়া: এবার নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷ সকাল থেকে নিজের নির্বাচনী কেন্দ্রে ভোট পরিস্থিতি দেখতে বেরিয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী৷ অভিযোগ, এদিন একটি মন্দিরের বাইরে দুঃস্থ কিছু মানুষজনকে টাকা বিলি করছিলেন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ ভোটের দিন টাকা বিলি করে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছেন সায়ন্তিকা৷ এমনই অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর৷ ইতিমধ্যেই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের আধিকারিককে নালিশ জানিয়েছেন বাঁকুড়ার বিজেপি প্রার্থী৷ সায়ন্তিকার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি৷

দ্বিতীয় দফার ভোটে সরগরম রাজ্য৷ আজ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও দক্ষিণ ২৪ পরগণা জেলার ৩০ আসনে ভোটগ্রহণ। পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর, নারায়ণগড়, সবং, পিংলা, ডেবরা, দাসপুর, ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর কেন্দ্রে ভোটগ্রহণ৷ নির্বাচন চলছে৷ সেখানেও সকালের দিকে বেশ কয়েকটি কেন্দ্র থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে৷ ডেবরায় বহিরাগতদের নিয়ে বুথে ঘোরার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থী ভারতী ঘোষের বিরুদ্ধে৷

ভারতী ঘোষকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভও দেখায় তৃণমূল৷ যদিও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে উত্তেজনাকর পরিস্থিতি সামাল দেয়৷ দ্বিতীয় দফার ভোটে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের কেশপুরও৷ কেশপুর বিধানসভা কেন্দ্রের দাদপুর গ্রামে এক তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে৷ বিজেপি-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ইতিমধ্যেই এই ঘটনার বিস্তারিত রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন৷

আজ পূর্ব মেদিনীপুরের তমলুক, পাঁশকুড়া পূর্ব, পাঁশকুড়া পশ্চিম, ময়না, নন্দকুমার, মহিষাদল, হলদিয়া, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে চলছে ভোটগ্রহণ৷ এরই পাশাপাশি বাঁকুড়ার তালডাংরা, বাঁকুড়া, বড়জোড়া, ওন্দা, বিষ্ণুপুর, কোতুলপুর, ইন্দাস, সোনামুখী কেন্দ্রে ভোট৷ এদিন সকালে নিজের নির্বাচনী কেন্দ্রে একটি মন্দিরে গিয়েছিলেন বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ মন্দিরের বাইরে থাকা কয়েকজন দুঃস্থ মহিলাকে সায়ন্তিকা টাকা বিলি করে আশীর্বাদ চেয়েছেন বলে অভিযোগ৷ সায়ন্তিকা নির্বাচনী বিধিভঙ্গ করেছেন বলে অভিযোগ বাঁকুড়ার বিজেপি প্রার্থীর৷ নির্বাচন কমিশনে নালিশ জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন বিজেপি প্রার্থী৷

The post বাঁকুড়ার তৃণমূল প্রার্থী সায়ন্তিকার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fx5qRC
إرسال تعليق (0)
أحدث أقدم