রাম সেতু ‘বানাতে’ গিয়ে করোনা আক্রান্ত ফিটেস্ট অক্ষয় কুমার

মুম্বই : করোনার প্রকোপ বাড়ছে তার সঙ্গে ফের একের পর তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর আসছে। এবার করবার কোপে অক্ষয় কুমার। বলা হয় তিনিই বলিউডের সবচেয়ে ফিট অভিনেতা। এত সবল শরীরেও হানা দিল করোনা।

রবিবার সকালে নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন অভিনেতা নিজেই। ফেসবুক ও টুইট বার্তায় অক্ষয় কুমার জানিয়েছেন, ‘এদিন সকালে আমার করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে, আপতত হোম কোয়ারেন্টাইনে রয়েছি। প্রয়োজনীয় মেডিক্যাল পরামর্শ নিচ্ছি, পাশাপাশি গত কয়েকদিনে আমার সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁরা সকলেই করোনা পরীক্ষা করিয়ে নেবেন’ এমনটাই আর্জি জানিয়েছেন অভিনেতা। অক্ষয় এও জানিয়েছেন, ‘আমি আশাবাদী দ্রুত কাজে ফিরব’।

‘রাম সেতু’ ছবির শ্যুটিং সারছিলেন অক্ষয়। গত ৩০ মার্চ থেকে মুম্বইয়ে এই ছবির শ্যুটিং শুরু হয়েছিল। ছবিতে অক্ষয়ের নায়িকা জ্যাকলিন ফার্নান্দিজ ও নুসরত ভারুচা। সমস্ত কোভিড বিধি মেনেই শ্যুটিং চলছিল। তাও আটকানো গেল না। একাধিক বলিউড তারকাও করোনার গ্রাসে পড়েছেন। দুদিন আগেই আলিয়া ভাটের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। কার্তিক আরিয়ান, আমির খান, মিলিন্দ সোমানের মতো তারকারা সম্প্রতি কোভিড-১৯ এর শিকার হয়েছেন। করোনা আক্রান্ত হয় হাসপাতালে ভর্তিও হয়েছেন সচিন তেন্ডুলকরও। গায়ক আদিত্য নারায়ণ ও তাঁর স্ত্রীওকরোনা আক্রান্ত।

শনিবারের শেষ রিপোর্ট অনুযায়ী মুম্বইতে একদিনে ৯,০৯০ জন সংক্রমিত হয়েছেন করোনায়। করোনা অতিমারীর মধ্যে গত বছর এবং চলতি বছর মিলিয়ে এখনও পর্যন্ত বাণিজ্যনগরীতে একদিনে এই পরিসংখ্যান সর্বাধিক। রাজ্যে এখন অ্যাক্টিভ কেসের সংখ্যা ৪,০১,১৭২। অন্যদিকে, তার মধ্যে মুম্বইয়ে অ্যাক্টিভ কেস ৬২,১৮৭।

করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইতিমধ্যেই মহারাষ্ট্রের বড় বেশ কয়েকটি শহরে নাইট কার্ফু চালু হয়েছে। সন্ধ্য়া ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত জরুরি পরিষেবা ছাড়া সিনেমা হল, রেস্তোরাঁ, শপিং মল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। ফের সম্পূর্ণ লকডাউন এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য রাজ্যের সব প্রতিষ্ঠানকে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার গভীর রাতে টুইটে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বার্তা, ‘ঘোষণা না করলেও আমি রাজ্যে সম্পূর্ণ লকডাউন নিয়ে সকলকে সতর্ক করছি। আগামী দু’দিন আমি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করব। বিকল্প না থাকলে লকডাউনের পথেই হাঁটতে হতে পারে।’ করোনা চেন ভাঙতে রাজ্যবাসীকে বারংবার স্বাস্থ্যবিধি মেনে চলা, দূরত্ববিধি বজায় রাখা, মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

The post রাম সেতু ‘বানাতে’ গিয়ে করোনা আক্রান্ত ফিটেস্ট অক্ষয় কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mqj1M0
إرسال تعليق (0)
أحدث أقدم