‘অশান্তি আনবে বিজেপি’, দিন্দার টুইটে হাসির রোল নেট দুনিয়ায়

কলকাতা: ‘আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি।’, বিজেপির তারকা প্রার্থী অশোক দিন্দার এই টুইট ঘিরে হাসির রোল নেট দুনিয়ায়। নেটিজেনরা রীতিমতো হাসির খোরাক করেছেন দিন্দাকে। কয়েকজন বলছেন, ‘সত্যি কথাটাই টুইটে লিখে ফেলেছেন প্রাক্তন এই জাতীয় ক্রিকেটার’।

রাজ্যে বিধানসভা ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। বিজেপিতে যোগ দিতেই মিলেছে ‘পুরস্কার’। তাঁকে এবারের ভোটে প্রার্থী করেছে পদ্ম শিবির। সেই দিন্দাই এবার বেফাঁস টুইট করে নেট দুনিয়ায় হাসির খোরাক হয়েছেন। অস্বস্তিতে ফেলেছেন দলকেও। রাজ্যে তৃতীয় দফার নির্বাচনের দিনই জনসভা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মোদীকে বাংলা স্বাগত জানাতে গিয়েই বড়সড় একটি ‘ভুল’ করে ফেলন দিন্দা। টুইটে জাতীয় দলের এই প্রাক্তন তারকা লিখেছেন, ‘‘আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।”

বিজেপি নেতাদের কয়েকজনের দাবি, নেহাতই ভুলবশত ওই টুইটটি করে ফেলেছেন অশোক দিন্দা। প্রাক্তন ক্রিকেটারের টুইট ঘিরে বিতর্ক তৈরি করার কোনও যুক্তিই নেই নেই বলে দাবি বিজেপি নেতাদের একাংশের। ওয়াকিবহাল মহলও দিন্দার এই টুইটটিকে অনিচ্ছাকৃত ভুল বলেই মনে করছে। তাতে কি। ভোটের বাংলায় খোদ বিজেপি প্রার্থীর তাঁরই দলের প্রতি এই ‘মূল্যায়ন’ ঘিরে নেটিজেনরা মস্করা শুরু করে দিয়েছেন। অনেকে লিখেছেন, দল সম্পর্কে ‘সত্যি’ মন্তব্যটাই জনসমক্ষে এনে ফেলেছেন দিন্দা।

বিধানসভা ভোটের ঠিক মুখে এরাজ্যে দলবদলের হিড়িকক পড়ে গিয়েছিল। বিশেষত পদ্ম শিবিরে একের পর এক নেতা-মন্ত্রী বিধায়করা দলে দলে যোগ দিয়েছেন। রাজনৈতিক ব্যক্তিত্বদের পাশাপাশি সমাজের একাধিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত বেশ কয়েকজন তারকাও যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁদেরই একজন অশোক দিন্দা। অভিনেতা রুদ্রনীল ঘোষ থেকে শুরু করে তনুশ্রী চক্রবর্তী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-সহ বেশ কয়েকজন তারকা যোগ দিয়েছেন বিজেপিতে। তেমনি তৃণমূলেও গিয়েছেন অনেকে। অভিনেতা কাঞ্চন মল্লিক থেকে শুরু করে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি, অভিনেত্রী সায়ন্তিকা, টেলি তারকা নীল-তৃণা-সহ একাধিক তারকা প্রার্থী আবার যোগ দিয়েছেন তৃণমূলেও।

The post ‘অশান্তি আনবে বিজেপি’, দিন্দার টুইটে হাসির রোল নেট দুনিয়ায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fNJtxD
إرسال تعليق (0)
أحدث أقدم