চ্যাম্পিয়ন্স লিগ: এমবাপের জোড়া গোলে ‘বায়ার্ন বধ’ পিএসজি’র

মিউনিখ: ফরাসি তারকা কিলিয়ান এমবাপের জোড়া গোলে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই জিতে নিল পিএসজি৷ বুধবার রাতে মিউনিখে বরফ বৃষ্টির মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে ৩-২ হারায় ফরাসি দলটি৷ অ্যাওয়ে ম্যাচ জিতে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল পিএসজি৷

মাস সাতেক আগে এই বায়ার্নের বিরুদ্ধে হেরে স্বপ্ন ভেঙেছিল পিএসজি’র৷ সেই বায়ার্ন মিউনিখকে পেয়ে জ্বলে ওঠেন এমবাপে ও নেইমাররা। দুই তারকা ফরোয়ার্ডের নৈপুণ্যে জার্মান দলটিকে তাদের মাঠেই হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে ওঠার পথে এগিয়ে গেল পিএসজি। আলিয়াঞ্জ এরিনায় রোমাঞ্চ ছড়ানো ম্যাচে পিএসজি-কে জয় এনে দেন এমবাপের জোড়া গোল৷ আগামী মঙ্গলবার ঘরের মাঠে ফিরতি লেগ ড্র করলেই সেমিফাইনালের টিকিট হাতে পেয়ে যায় ফরাসি দলটি৷

এদিন ম্যাচের প্রথম আধ ঘণ্টাতেই এমবাপে ও মার্কিনিয়োসের গোলে এগিয়ে যায় পিএসজি৷ তবে দু’ গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় গতবারের চ্যাম্পিয়নরা। চৌপো-মোটিং ব্যবধান কমানোর বায়ার্নকে সমতা ফেরান টমাস মুলার। কিন্তু এমবাপের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত করে ফরাসি চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে দু’ বছরের বেশি সময় পর চ্যাম্পিয়ন্স লিগে হারল বায়ার্ন৷ একই সঙ্গে কোচ হ্যান্সি ফ্লিকের বায়ার্নের কোচ হিসেবে এটাই প্রথম হার৷ তাঁর কোচিংয়ে গত বছর চ্যাম্পিয়ন্স লিগে টানা ১৬ ম্যাচ জিতেছিল বায়ার্ন মিউনিখ৷

গত বছর অগস্টে ২০১৯-২০ মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পিএসজি-কে ১-০ হারিয়ে খেতাব জিতেছিল বায়ার্ন। ভঙ্গ হৃদয়ে মাঠ ছেড়েছিলেন পিএসজি খেলোয়াড়রা৷ এদিন তারই প্রতিশোধ নিতে মাঠে নামেন এমবাপে-নেইমাররা৷ মিশনে এক ধাপ এগিয়ে গেল পিএসজি। এদিন দলকে সামনে থেকে নেতৃত্ব দেন পিএসজি-র ফরাসি ও ব্রাজিলিয়ন তারকা৷ শেষ ষোলোর প্রথম লেগে বার্সেলোনার মাঠে হ্যাটট্রিক করে পার্থক্য গড়ে দিয়েছিলেন এমবাপে। আর শেষ আটের প্রথম লেগে গতবারের চ্যাম্পিয়ন বায়ার্নের বিরুদ্ধে লড়াইয়ে জোড়া গোল করে দলকে জেতান তিনি৷। এমবাপের দু’টি গোলেই অবদান রাখেন নেইমার।

The post চ্যাম্পিয়ন্স লিগ: এমবাপের জোড়া গোলে ‘বায়ার্ন বধ’ পিএসজি’র appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cX3Y9q
إرسال تعليق (0)
أحدث أقدم