নয়াদিল্লি: সোমবার দেশের করোনাগ্রাফ পূর্বের সমস্ত রেকর্ড ভাঙলেও মঙ্গলবার স্বস্তি দিয়ে কিছুটা কমল সংক্রমণ। সোমবার সংক্রমণ ১ লক্ষ পার করেছিল। তবে মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে প্রায় ৯৭ হাজার মানুষের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা। যা গত দিনের থেকে অনেকটাই কম। গত ২৪ ঘন্টায় করোনার বলি হয়েছে ৪৪৬ জন। মুম্বইতেও করোনার দৈনিক আক্রান্ত নামতে শুরু করেছে। এদিন মহারাষ্ট্রের করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের ঘরে গিয়ে দাঁড়িয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছে ৯৬ হাজার ৯৮২ জন। এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত হয়েছে ১ কোটি ২৬ লক্ষ ৮৬ হাজার ৪৯ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি গিয়েছে ৫০ হাজার ১৪৩ জন। ফলে এখন পর্যন্ত ১ কোটি ১৭ লক্ষ ৩২ হাজার ২৭৯ জন করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ৮৮ হাজার ২২৩ জন। গত ২৪ ঘন্টায় বলি হয়েছে ৪৪৬ জন। গোটা দেশে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লক্ষ ৬৫ হাজার ৫৬৭।
দেশে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ কর্মসূচি। ৪৫ বছর বয়সের পর থেকে সকল নাগরিকের টিকা দেওয়া শুরু হয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত টিকাকরণ হয়েছে ৮ কোটি ৩১ লক্ষ ১০ হাজার ৯২৬ জনের।
দেশের সংক্রমণের বেশিরভাগটাই মহারাষ্ট্রের তা বলাই বাহুল্য।মহারাষ্ট্রে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ৪৭,২৮৮ জন আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে একদিনে করোনা থেকে মুক্ত হয়েছেন মহারাষ্ট্রের ২৬ হাজার ২৫২ জন। মৃতের সংখ্যা করোনার জেরে ১৫৫ জনে দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টার নিরিখে।
কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লির করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। টানা চার মাসের রেকর্ড ভেঙে রবিবার দিল্লির করোনা সংক্রমণ ৪ হাজার পার করেছিল। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৮ জন। মারণ ভাইরাসের কামড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। বর্তমানে দিল্লিতে এক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৫৮৯।এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে ২ হাজার ৯৩৬ জন।
ইতিমধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়ের মতো রাজ্যে কেন্দ্রের তরফে ৫০টি পাবলিক হেল্থ টিম পাঠিয়েছে কেন্দ্র। এই দলগুলি, মহারাষ্ট্রের ৩০ টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখবে। দলগুলি নজরে রাখবে কোভিড বিধি মেনে হাসপাতালগুলিতে বেড রয়েছে কী না। ভেন্টিলেটার থেকে অক্সিজেনের বন্দোবস্ত নিয়েও পরিস্থিতি খতিয়ে দেখবে।
The post কিছুটা নামল দেশের করোনাগ্রাফ! ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৬,৯৮২ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rTfmHA