প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে

ফলতা: এবার বিপাকে দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নষ্কর। নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নষ্করের বিরুদ্ধে। ইতিমধ্যেই নির্বাচনী আধিকারিককে এব্যাপারে অভিযোগ জানিয়েছে সিপিএম। প্রচারে বেরিয়ে টাকা বিলি করে তৃণমূল প্রার্থী নির্বাচনী বিধি ভেঙেছেন বলে অভিযেগা সিপিএমের। তাঁর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ারও আবেদন জানানো হয়েছে।

ভোটের বাংলা সরগরম। ইতিমধ্যেই রাজ্যে দু’দফার ভোট শেষ। এখনও বাকি ছ’দফার নির্বাচন। তৃতীয় দফার ভোটের আগে প্রচার তুঙ্গে। শাসক-বিরোধী সব পক্ষ নিরবাচনী প্রচারে ঝড় তুলছে। এরই মধ্যে অস্বস্তিতে পড়ল ফলতার তৃণমূল শিবির। দক্ষিণ ২৪ পরগণার ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নস্কর নির্বাচনী প্রচারে বেরিয়ে টাকা বিলি করছেন বলে অভিযোগ তুলেছে সিপিএম। ইতিমধ্যেই জেলাশাসককে এব্যাপারে অভিযোগ জানিয়েছে সিপিএম। আগামী ৬ এপ্রিল ফলতায় নির্বাচন। ঠিক তার আগে দলের প্রার্থীর এই আচরণে বেজায় অস্বস্তিতে জোড়াফুল নেতৃত্ব।

জানা গিয়েছে,সিপিএমের তরফে একটি ছবি জেলাশাসককে পাঠানো হয়েছে। ছবিটি ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নষ্করের বলে দাবি সিপিএমের। প্রচারে বেরিয়ে টাকা বিলি করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তৃণমূলের প্রার্থী, এমনই অভিযোগ সিপিএমের। বামেদের দাবি, নির্বাচন কমিশন ঘটনার সত্যতা যাচাই করে অবিলম্বে যথোপযুক্ত ব্যবস্থা নিক। ফলতার তৃণমূল প্রার্থী শঙ্কর নষ্করের ভোটে লড়ার অধিকার কেড়ে নেওয়ারও দাবি তুলেছে সিপিএম।

এর আগে দ্বিতীয় দফার ভোটের দিন এই একই অভিযোগ উঠেছিল বাঁকুড়ার তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভোটের দিন একটি মন্দিরের সামনে থাকা কয়েকজম দুঃস্থ মহিলাকে সায়ন্তিকা টাকা বিলি করেছেন বলে অভিযোগ তোলে বিরোধীরা। নির্বাচন কমিশনে এব্যাপারে নির্দিষ্টভাবে অভিযোগ জমা পড়ে। তবে এক্ষেত্রে ভোটের কয়েকদিন আগে টাকা বিলির অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়েছে। বামেদের দাবি আদৌ কমিশন মানবে কিনা সেটাই দেখার। তবে দলের প্রার্থীর বিরুদ্ধে প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ উঠলেও জেলা তৃণমূল নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত এব্যাপারে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

The post প্রচারে বেরিয়ে টাকা বিলির অভিযোগ তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rLpgel
إرسال تعليق (0)
أحدث أقدم