দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার

কলকাতা: Shanghai Ranking 2020-এ দেশের সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরার শিরোপা পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। গত বছর শিক্ষা মন্ত্রকের নির্ণয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্থান ছিল দেশের মধ্যে সপ্তম। শিক্ষামন্ত্রকের তালিকায় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা পায় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)। তবে এবার আন্তর্জাতিক সংস্থার তরফে দেওয়া সেরার শিরোপা উছল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে। আন্তর্জাতিক ক্ষেত্রের এই সম্মানের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষক, ছাত্রছাত্রীদের অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

উচ্চশিক্ষায় নয়া পলক কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে। দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়ের মুকুটে। আন্তর্জাতিক গবেষণা সংস্থার তরফে প্রকাশিত Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে কলকাতা বিশ্ববিদ্যালয়গুলি প্রথম স্থান অধিকার করেছে। Shanghai Ranking 2020-এ ভারতের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয় বা DU। তালিকায় তৃতীয় স্থানে দিল্লির জওহরলাল নেহেরু বা JNU। আশ্চর্যজনকভাবে এই তালিকার প্রথম পাঁচের মধ্যে জায়গা হয়নি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। যা নিয়ে একাদিক শিক্ষাবিদ প্রশ্ন তুলেছেন। তবে সম্পূর্ণ স্বতন্ত্র একটি আন্তর্জাতিক সংস্থার এই স্বীকৃতি নিয়ে বিতর্ক দানা বাঁধেনি।

এদিকে, Shanghai Ranking 2020-এ কলকাতা বিশ্ববিদ্যালয় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা জিতে নেওয়ায় খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘‘Shanghai Ranking 2020-এ বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির র‌্যাঙ্কিং অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের মধ্যে যোগ্যতা ও কৃতিত্বের জন্য প্রথম স্থান পাওয়ায় আমি খুশি হয়েছি। ভারতের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যেও CU তৃতীয় স্থান পেয়েছে। এই সাফল্য গোটা রাজ্যের জন্য একটি গর্বের মুহূর্ত। আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত সব শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই।’’

উল্লখ্য, Shanghai Ranking 2020-এ ভারতের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে সেরা নির্বাচিত হয়েছে IISc ব্যাঙ্গালোর। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে IIT মাদ্রাজ। দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে তৃতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। চতুর্থ স্থানে রয়েছে দিল্লি বিশ্ববিদ্যালয়। Shanghai Ranking 2020-এ ভারতের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির মধ্যে দেশের মধ্যে পঞ্চম স্থানে আছে IIT দিল্লি। ষষ্ঠ স্থানে IIT খড়গপুর।

The post দেশের সেরা কলকাতা বিশ্ববিদ্যালয়, স্বীকৃতি আন্তর্জাতিক সংস্থার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39zH2Le
إرسال تعليق (0)
أحدث أقدم