সংঘাতের আবহে গণতন্ত্রের উৎসব চলছে, অভিযোগ বিরোধীদের

শিবপ্রিয় দাশগুপ্ত : নির্বাচন কমিশনের সমস্ত রকমের নিরাপাত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও তৃতীয় দফার নির্বাচনেও কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গেলো। মঙ্গলবার হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনার মোট ৩১টি বিধানসভা নির্বাচনে ভোট চলছে। সব দলের তরফেই মানুষের জন্য কাজের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার করেছেন প্রার্থীরা। নির্বাচন কমিশনও ১৪৪ ধারা জারি করে নির্বাচন পরিচালনা করছে। ৮ দফায় নির্বাচন করে কমিশন শান্তিপূর্ণ ভাবে ভোট করার জন্য দক্ষিণ ২৪ পরগনাকে ৩ ভাগে ভাগ করে ভোট হচ্ছে। তার পরও শাসকদল কী ভাবে দক্ষিণ ২৪ পরগনার নির্বাচনী বুথে বুথে অশান্তি করছে সেটা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। দক্ষিণ ২৪ পরগনায় ৭ জন প্রার্থী, ১১০০ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায় । তাই দক্ষিণ ২৪ পরগনার প্রশাসনিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সিপিএম নেতা রবীন দেব অভিযোগ করেছেন, “এতো নিরাপত্তা থাকার পরও কী ভাবে এই ঘটনা ঘটছে? নির্বাচন কমিশন করছে কী ?” কেননা সোমবার রাত থেকে দক্ষিণ ২৪ পরগনা, মগরাহাট, হাওড়াতে শাসকদলের দুষ্কৃতীরা গ্রামের মানুষ ও ভোটারদের আক্রমণ করেছে। মানুষের অভিযোগ, “তৃণমূল বাড়ি বাড়ি সারা রাত ধরে হামলা করছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনীকে বলেও কোনও কাজ হচ্ছে না।” তাই প্রশ্ন উঠছে পুলিশ ও কেন্দ্রীয় নাহিনীর ভূমিকা নিয়ে। মগরাহাট পশ্চিম কেন্দ্রের এইএসএফ প্রার্থী মঈদুল ইসলামকে আঙ্গুল তুলে হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী ও প্রার্থী গিয়াসুদ্দিন মোল্লা। এই দৃশ্যও মানুষ দেখেছে। সংঘাতের আবহে গণতন্ত্রের উৎসব চলছে, অভিযোগ বিরোধীদের।

সংযুক্ত মোর্চার নেতা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনা তো বটেই সারা রাজ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনসভা করে সিদ্দিকীকে ‘গদ্দার’, ‘বাচাল’ বলে আক্রমণ করছেন। তৃণমূলের আশঙ্কা সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যেতে পারে এইএসএফ-এর জন্য। তাই তৃণমূল সুপ্রিমো বিভিন্নভাবে সংখ্যালঘুদের প্রতি ভোট ভাগ না হওয়ার আবেদন জানাচ্ছেন। পাশাপাশি এইএসএফ প্রার্থী ও কর্মীরা তৃতীয় দফার নির্বাচনের আগের রাত থেকেই শাসক দলের আক্রমণের মুখে পড়েছে।

সংযুক্ত মোর্চার নেতারা ও বাম, কংগ্রেস নেতারা অভিযোগ করছেন, “সকাল থেকেই শাসকদল বিভিন্ন বুথে বিরোধীদের বাধা দিয়ে, বুথ থেকে সরিয়ে দিয়ে নিজেদের মতো ভোট করছে। নির্বাচন কমিশন কী করছে? মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সভায় বলছেন নির্বাচনের ৪৮ ঘন্টা আগে থেকে দুষ্কৃতীরা বাড়ি বাড়ি হুমকি দেবেন। এখন দেখা যাচ্ছে তৃণমূলই এই ঘটনা ঘটাচ্ছে।”

বারুইপুর পূর্ব কেন্দ্র, ক্যানিং পূর্ব, রায়দিঘি, হাওড়াতে মানুষ অভিযোগ করছেন ভোটের আগের দিন রাতে তৃণমূলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিয়ে বলে আসছেন ভোট দিতে গেলে হাত, পা কেটে ফেলে দেওয়া হবে। বাড়ি ছাড়া করা হয়েছে বারুইপুর পূর্ব কেন্দ্রের বিভিন্ন এলাকার মানুষকে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী বার বার বলেছেন বাংলায় এবার মানুষ নিরাপদে ভোট দিতে পারবেন। এমন কী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে বাংলায় ট্যুইট করে বাংলার মানুষদের ভোট দিতে বলেছেন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ট্যুইট করে বলছেন সবাই নিজেদের ভোট নিজেরা দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন।

কিন্তু পরিস্থিতি যা বলছে তাতে মানুষ কতটা নিরাপদে, নির্ভয়ে ভোট দিতে পারবেন সেটা ভাবার বিষয়, পরিস্থিতি তাই বলছে । দক্ষিণ ২৪ পরগনায় ৩০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে ভোট শান্তিতে ও নির্বিঘ্নে করার জন্য। কিন্তু তাতে হচ্ছেটা কী? প্রশ্ন সেটাই।

The post সংঘাতের আবহে গণতন্ত্রের উৎসব চলছে, অভিযোগ বিরোধীদের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3mndi9v
Post a Comment (0)
Previous Post Next Post