বাঙালি কনের নাকফুলে পারফেক্ট সাজ, কিনতে হবে আজই

কলকাতা: বাঙালি কনেদের সাজ সম্পূর্ণ করে নাকফুল বা নোসপিন। একে কেউ কেউ নোলকও বলেন। মান্ধাতার এই চল এখন বেশ মডার্ন সাজে ধরা দিচ্ছে নানা রূপে। আগেকার নোলক মানেই বড়ো সাইজের পাথর বসানো ভারী একটা নাকছাবি যা প্রায় ঠোঁটের কাছে এসে ঠেকতো। এখন সেই বড়ো নোলকের ডিজাইনেও এসেছে পরিবর্তন। কনের নাকে একবিন্দু ঝকমকে নথ বিয়েবাড়ির আলো আরও বাড়িয়ে দেয়। বিভিন্ন ধরনের নথ আজকাল পরেন কনে। তবে ওভারসাইজড নথের চাহিদা বেশ গরম রেখেছে বাজার। হেভি নথ না পরতে চাইলে ছোট নথেও নিজেকে সুন্দর বাঙালি বউ গোছের সাজে সাজিয়ে আকর্ষণীয় করে তুলতে পারেন। তবে মুখের আকার অনুযায়ী নথ বেছে নিলে দেখতে সবথেকে ভালো লাগবে কনেকে। সামনে যাদের বিয়ে সেইসব বাঙালি মেয়েদের জন্যে রইলো একাধিক নথের টিপস। দেখুন আর নিজের জন্য বেছে নিন তাড়াতাড়ি।

 

১. ফ্লাওয়ার স্টাইল স্টোন বসানো নোলক: এক্ষেত্রে একটি বড়ো নথের মধ্যে একটি ফুলের আকারে ছোট মতো পাথর বসানো থাকে। সেটাই হবে এই নথের আকর্ষণ। নথটি বড়ো হলেও একেবারে যে ঠোঁট পেরিয়ে যাবে তেমনটাও নয়।

 ২. হেভি নক্সার নোলক: পড়েই বুঝতে পারছেন যে এর ডিজাইনে থাকবে একাধিক রঙিন পাথর। বেশ ভারী হবে নোলকটি ওজনেও। আপনার ব্রাইডাল লুক একটু হালকা করতে হবে যাতে মুখের মধ্যে নথটি ফুটে ওঠে। তার ফাঁক দিয়ে আপনার এক চিলতে মিষ্টি হাসিই হবু বরের মনের মনিকোঠায় জায়গা করে নেবে।

৩. মারাঠি স্টাইল নোলক: আজকাল এর চাহিদা তুঙ্গে। বাঙালি ও অবাঙালি সবাই এই ধরণের অন্যরকম নোলকে সাজাতে চাইছে নিজেকে। খুব বড়ো হয় না এগুলি। আবার খুব ছোটও নয়। ফলে দীর্ঘ সময়ের জন্যে পরতে খুব অসুবিধে হয় না। গোটা নথটা জুড়েই থাকে ভারী কাজ। যে কোনো লুকে মানাবে আপনাকে। আপনার জন্যে রইলো এইরকম নোলকের একটি লিংক.ক্লিক করে দেখুন এর বিপুল কালেকশন।

The post বাঙালি কনের নাকফুলে পারফেক্ট সাজ, কিনতে হবে আজই appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39AyxzL
إرسال تعليق (0)
أحدث أقدم