জয়সলমীর : ‘কেহতে হ্যাঁয় আগর কিসি চিজ কো দিল সে চহো… তো পুরি কায়ানাত তুমসে উসে তুমসে মিলানে কি কোশিশ মে লগ জাতি হ্যাঁয়’। মনে পড়ছে ‘ওম শান্তি ওম’ ছবির সেই বিখ্যাত ডায়লগ? ঠিক এমন কিছুই ঘটেছে ৮২ বছরের বৃদ্ধের সঙ্গে। ৫০ বছ্র পর তাঁর জীবনে ফিরে এসেছে তাঁর একদা বিদেশিনী প্রেয়সী।
বৃদ্ধ জানিয়েছেন তিনি রাজস্থানের বাসিন্দা। তাঁর বয়স তখন মেরেকেটে ৩০। সেই সময় জয়সলমীরে আসেন মারিনা নামে এক অস্ট্রেলীয় মহিলা। সত্তরের দশক। সেই সময় প্রথম দর্শনেই প্রেম এই বিষয়টি হত। একটু খেলে দেখে নেওয়া , একটি চালিয়ে দেখা, না ওসব বিষয় ছিল না। এরকম ভাবেই একে অপরের প্রেমে পড়ে যান। ওই কয়েকদিন দু’জনে দু’জনের থেকে চোখ ফেরাতে পারেতেন না। এমন করতে করতেই মারিনার অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার সময় আসে। ফিরে যাওয়ার আগে তিনি ত্রিশের যুবককে নিজেই প্রেম নিবেদন করেন। প্রেমে যে ভাসছে ও কুলও। দুই কুল এক হয়ে যায়। তারপর আর দেখে কে প্রেমের জোয়ারে ভেসে যান দু’জনে।
বাড়িতে না জানিয়ে ৩০হাজার টাকা ধার করে মেলবোর্ন পারি দেন যুবক। তিন মাস একসঙ্গে কাটান। সেখানে থেকে ইংরেজিও চোস্ত হয়ে যায় তাঁর। আর তিনি তাঁকে রাজস্থানের ঘুমর নাচ শেখান, শিখিয়েছিলেন কীভাবে উটে চড়া যায়। বিয়ের প্রস্তাব দেন মারিনাই। বলেন অস্ট্রেলিয়ায় থেকে যেতে। ঠিক এখানেই সমস্যায় পড়ে যান যুবক। দেশের মাটিকে একেবারে ত্যাগ করবেন, এমনটা ভেবে আসেননি। শেষে যুবক ফিরে আসেন ভারতে। বিচ্ছেদ হয় দু’জনের।
তারপরে পারিবারিক চাপে বিয়ে হয় জয়সলমীরের যুবকের। একটা ছোটখাটো চাকরিও জুটিয়ে নেন। তাও কোথায়? কুলধারা গ্রামে। যা ভারতের ভৌতিক গ্রাম নামেই পরিচিত। আসতে আসতে মারিনা সরে যান জীবন থেকে, যুবকের জীবনে আসে পারিবারিক দায়িত্ব। ছেলে মেয়ে বড় করা। তাদের পড়াশোনা। এসবের ফাঁকে মাঝেই মাঝেই স্মৃতিতে ভেসে আসত মারিনার কথা। কিন্তু সে যে কোথায় তাঁর জানা নেই। আর ভেবেও লাভ নেই যে। এমন করেই কেটেছে পঞ্চাশ বছর। সদ্য গত হয়েছেন জয়সলমীরের সেই যুবকের স্ত্রী। ছেলেরাও সবাই বিবাহিত। তিনি যে কিসের টানে এখনও পড়ে রয়েছেন এটাই তাঁর প্রধান ভাবনা হয়ে উঠেছিল।
কিন্তু জীবন বলছিল ‘পিকচার অভি বাকি হ্যাঁয় মেরে দোস্ত’। কহানি মে টুইস্ট। হঠাৎ করেই সুদূর মেলবোর্ন থেকে উড়ে আসে চিঠি। সেই মারিনার। তিনি ফিরছেন বৃদ্ধের জীবনে। এবার হয়তো পাকা দেখা। বৃদ্ধ হয়তো ভাবছেন ‘এভাবেও ফিরে আসা যায়’।
The post আশিতে আসিও, ৫০ বছর পর ফিরল বৃদ্ধের অজি প্রেমিক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wnseJn