ভোপাল: দেশজুড়ে করোনা সংক্রমণ ঊর্ধমুখী। করোনাকে রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি। কিন্তু এবার সেই করোনা গাইডলাইন না মেনে চলার পরিপ্রেক্ষিতেই মধ্যপ্রদেশ থেকে সামনে এল এক নিষ্ঠুর ঘটনা। মধ্যপ্রদেশের ইন্দোরে এক ব্যক্তি ঠিক ভাবে মাস্ক না পড়ায় তাঁকে রাস্তায় ফেলে পেটাল দুই পুলিশ আধিকারিক।
জানা গিয়েছে, পুলিশের হাতে বেধড়ক মার খাওয়া ওই ব্যক্তির নাম কৃষ্ণা কেয়ের। তাঁর বয়স ৩৫, পেশায় একজন অটো চালক। ঘটনার দিন সে তাঁর অসুস্থ বাবাকে হাসপাতালে দেখতে যাচ্ছিল, সেসময় তাঁর মাস্কটি নাক থেকে খুলে নেমে আসে। সেটা দেখেই দুই পুলিশ গিয়ে তাঁকে পাকড়াও করে থানায় নিয়ে আসতে চায়। কিন্তু ওই ব্যক্তি থানাত আসতে রাজি না হলে রাস্তায় ফেলে তাঁকে মারতে শুরু করে পুলিশেরা।
রাস্তায় পথচারীরা পুরো ঘটনার ভিডিও মোবাইলে রেকর্ড করে রাখেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, ওই ব্যক্তিকে নির্দয় ভাবে লাথি ও ঘুষি মারছে পুলিশেরা। অন্যদিকে নিজেকে কোনোরকমে বাঁচানোর চেষ্টা করছে ওই ব্যক্তি। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা ছোট ছেলে রাস্তায় বসেই সাহায্যের জন্য চিৎকার করছে।
প্রকাশ্য দিবালোকে রাস্তার মধ্যেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটে। পথচলতি মানুষেরা ঘটনা দেখে থমকে যায়, কেউ ভিডিও-ফোটোও তোলেন, কিন্তু কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি।
পরে ওই দুই পুলিশ আধিকারিককে চিহ্নিত করা হয়। যদিও তাঁদের বিরুদ্ধে কোনও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নেওয়া হয়নি। পরে ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেলে ওই দুই পুলিশকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে।
উল্লেখ্য, বিগত কয়েক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন অংশে মাস্ক না পড়া ব্যক্তিদের মারধর করার অভিযোগ উঠছে পুলিশের বিরুদ্ধে। এমনকি সাধারণ মানুষ রাস্তায় যদি কোথাও খাবার খেতে গিয়ে মাস্ক খুলছেন, সেখানেও হাজির হয়ে যাচ্ছে পুলিশেরা। যা রীতিমতো আশঙ্কার!
অন্যদিকে সারা দেশে সংক্রমণের গতি অব্যহত রয়েছে। ফের ১ লক্ষের গণ্ডি ছাড়াল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ লক্ষ ৭ হাজার মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এটাই দেশে অতিমারী ছড়ানোর পর থেকে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। করোনার এই চোখ রাঙানিতে থরহরি কম্প দশা রাজ্যে-রাজ্যে।
The post নাক থেকে খুলে পড়ল মাস্ক, রাস্তায় ফেলে নির্দয় মার পুলিশের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3dVxcVB