নয়াদিল্লি: ভারতে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ। রাজধানীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। সরকারি হাসপাতালে বাড়ছে রোগী সংখ্যা। এবার কোরোনা রোগীদের জন্যে বেসরকারি হাসপাতালে ৩০ শতাংশ বেড সংরক্ষণের নির্দেশিকা জারি করলো দিল্লি সরকার।
দিল্লি স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়েছে, যে সমস্ত বেসরকারি হাসপাতালের বেড সংখ্যা ১০০ এর বেশি সেই সমস্ত হাসপাতালগুলোতে ৩০ শতাংশ বেড এবং আইসিইউ সংরক্ষণ করতে হবে করোনা রোগীদের জন্যে। এই আদেশের পর ১০০ এর বেশি শয্যাযুক্ত ৫৪ টি বেসকারি হাসপাতালের বেড সংখ্যা ১,৮৪৪ থেকে বাড়িয়ে করা হয়েছে ৪,৪২২ টি। আইসিইউ বেডের সংখ্যা ৬৩৮ থেকে বেড়ে ১,৩৫৭ করা হয়েছে। দিল্লি সরকার সমস্ত বেসরকারি হাসপাতালগুলোতে নির্দেশ দিয়েছে যে, হাসপাতালের সমস্ত আপডেট সরকারি পোর্টালে জানাতে হবে।
কয়েক সপ্তাহ ধরে রাজধানী দিল্লির করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। টানা চার মাসের রেকর্ড ভেঙে রবিবার দিল্লির করোনা সংক্রমণ ৪ হাজার পার করেছিল। পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘন্টায় দিল্লিতে কোরোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫৪৮ জন। মারণ ভাইরাসের কামড়ে মৃত্যু হয়েছে ১৫ জনের। বর্তমানে দিল্লিতে এক্টিভ কেসের সংখ্যা ১৪ হাজার ৫৮৯।এবং সুস্থ হয়ে বাড়ি গিয়েছে ২ হাজার ৯৩৬ জন।
সবথেকে চিন্তা বাড়াচ্ছে মহারাষ্ট্রের সংক্রমণ। মহারাষ্ট্রে করোনার জেরে গত ২৪ ঘণ্টায় ৪৭,২৮৮ জন আক্রান্ত হয়েছেন। পরিসংখ্যান বলছে একদিনে করোনা থেকে মুক্ত হয়েছেন মহারাষ্ট্রের ২৬ হাজার ২৫২ জন। মৃতের সংখ্যা করোনার জেরে ১৫৫ জনে দাঁড়িয়েছে গত ২৪ ঘণ্টার নিরিখে।
ইতিমধ্যে মহারাষ্ট্র, পাঞ্জাব, ছত্তিশগড়ের মতো রাজ্যে কেন্দ্রের তরফে ৫০টি পাবলিক হেল্থ টিম পাঠিয়েছে কেন্দ্র। এই দলগুলি, মহারাষ্ট্রের ৩০ টি জেলায় পরিস্থিতি খতিয়ে দেখবে। ছত্তিশগড়ের ১১ টি জেলায় পরিস্থিতি পর্যালোচনা করার কথা রয়েছে। অন্যদিকে পাঞ্জাবের ৯ টি জেলায় সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে চলেছে।পাশাপাশি দলগুলি নজরে রাখবে কোভিড বিধি মেনে হাসপাতালগুলিতে বেড রয়েছে কী না। সেখানে ভেন্টিলেটার থেকে অক্সিজেনের বন্দোবস্ত নিয়েও পরিস্থিতির দিকে নজর রাখা হবে বলে জানা গিয়েছে।
The post করোনার কামড়: ৫৪টি বেসরকারি হাসপাতালে ৩০% সংরক্ষণের নির্দেশ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3a2Tjbx