সপ্তাহের প্রথম দিনেই জমজমাট প্রচার, রাজ্যে নাড্ডা, জয়া বচ্চন, সভা মমতা-অভিষেকের

কলকাতা: তৃতীয় দফার ভোটের আগে সোমবার জমজমাট প্রচার বঙ্গে। আজ ভোটের প্রচারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও পরপর সভা করবেন। তৃণমূলের হয়ে আজ রাজ্যে প্রচারে আসছেন জয়া বচ্চন। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও আজ পরপর প্রচার সারবেন। সব মিলিয়ে সপ্তাহের প্রথম দিনেই রাজ্যজুড়ে প্রচারে ঝড় তুলবে শাসক-বিরোধী সব পক্ষ।

আজও রাজ্যে জমজমাট প্রচার। আজ হুগলির চুঁচুড়া ও শ্রীরামপুরে জনসভা করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। দলীয় প্রার্থীদের সমর্থনে হুগলিতে সভা সেরে কলকাতায় উড়ে যাবেন নাড্ডা। টালিগঞ্জ ট্রামডিপো থেকে গড়িয়া মোড় পর্যন্ত রোড শো করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। এরই পাশাপাশি আজ তৃণমূলের হয়ে প্রচারে নামছেন জয়া বচ্চন। কলকাতায় এসে প্রথমেই তৃণমূল ভবনে সাংবাদিক বৈক করার কথা রয়েছে অমিতাভ-জায়ার। এরপর টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সমর্থনে প্রচার করবেন তিনি।

উল্টোদিকে, আজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও দুই জেলা দলের প্রার্থীদের সমর্থনে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন। আজ হুগলিতে একগুচ্ছ সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চুঁচুড়া, চণ্ডীতলা ও উত্তরপাড়া, কোন্নগরের সভা ছাড়াও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আজ প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখবেন তৃণমূল সুপ্রিমো। ভাঙড়ে তৃণমূল প্রার্থী রেজাউল করিমের সমর্থনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরই পাশাপাশি আজ প্রচারে ঝড় তুলবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সপ্তাহের প্রথম দিনেই পাঁচটি কর্মসূচি রয়েছে অভিষেকের। হুগলির পাণ্ডুয়া, চন্দননগর, হাওড়ার বালি ও দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা ও বেহালায় জনসভা করবেন তৃণমূল সাংসদ।

এবারের বঙ্গ ভোট আট দফায়। ইতিমধ্যেই দুই দফার নির্বাচন শেষ হয়েছে। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার নির্বাচন। তৃতীয় দফায় ৬ এপ্রিল রাজ্যের ৩১টি আসনে ভোট হবে। চতুর্থ দফায় ১০ এপ্রিল ৪৪টি আসনে ভোটগ্রহণ হবে। পঞ্চম দফায় ৪৫টি আসনে ভোট হবে ১৭ এপ্রিল। ষষ্ঠ দফায় ভোট হবে ২২ এপ্রিল। সপ্তম দফায় ভোট গ্রহণ হবে ২৬ এপ্রিল ও অষ্টম তথা শেষ দফায় ভোট হবে ২৯ এপ্রিল। বাংলা-সহ পাঁচ রাজ্যেই ভোট গণনা ২ মে।

The post সপ্তাহের প্রথম দিনেই জমজমাট প্রচার, রাজ্যে নাড্ডা, জয়া বচ্চন, সভা মমতা-অভিষেকের appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3wAB0nJ
إرسال تعليق (0)
أحدث أقدم