লাগামছাড়া সংক্রমণ মহারাষ্ট্রে, একদিনে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার

মুম্বই: সংক্রমণের নয়া রেকর্ড মহারাষ্ট্রে। প্রায় ৬০ হাজার মানুষ নতুন করে একদিনে সেরাজ্যে করোনা আক্রান্ত হলেন। লাগামছাড়া সংক্রমণ মোকাবিলায় দিশেহারা মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২২ জনের। সব মিলিয়ে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩১ লক্ষ ৭৩ হাজার ২৬১। করোনায় এখনও পর্যন্ত রাজ্যে ৫৬ হাজার ৬৫২ জনের মৃত্যু হয়েছে।

এর আগে রাজ্যে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ হয়েছিল গত ৪ এপ্রিল। একদিনে ৫৭ হাজার ৭৪ জন করোনা আক্রান্ত হয়েছিলেন। হত ২৪ ঘণ্টার সংক্রমণ পরিসংখ্যান সেই রেকর্ডও ভেঙে দিল। নতুন করে এবার ৫৯ হাজার ৫৯ হাজার ৯০৭ জন করোনা আক্রান্ত হলেন। এই মুহুর্তে রাজ্যে করোনা অ্যাক্টিভ কেস ৫ লক্ষ ১ হাজার ৫৫৯ জন। সংক্রমণ কাঁপুমি ধরাচ্ছে বাণিজ্যনগরী মুম্বইয়ে। গত ২৪ ঘণ্টায় মুম্বইয়ে ১০ হাজার ৪৪২ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। শুধু মুম্বই শহরেই এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮৩ হাজার ৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন। মু্ম্বইয়ে করোনার বলি ১১ হাজার ৮৫৬ জন।

সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে ইতিমধ্যেই মহারাষ্ট্রে সপ্তাহান্তে লকডাউন ও নাইট কারফিউ জারি হয়েছে। কোভিড প্রোটোকল মেনে চলার ব্যাপারে রাজ্যবাসীকে বারবার সতর্ক করছে সরকার। গোটা দেশের মধ্যে করোনার সংক্রমণ বিপজ্জনক আকার নিয়েছে মহারাষ্ট্রে। সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা এই রাজ্যেই। অথচ এই রাজ্যেই এবার দেখা দিতে পারে করোনা টিকার সংকট। রাজ্যের কিছু কিছু জায়গায় আর তিন দিনের মতো করোনার টিকা মজুত রয়েছে। কেন্দ্রকে ইতিমধ্যেই বিষয়টি জানিয়েছে মহারাষ্ট্র সরকার। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপ বলেছেন, মুম্বই সহ একাধিক জায়গায় স্টক পড়তির দিকে।

তিনি আরও জানিয়েছেন এ নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনকে জানানো হয়েছে। টোপ বলেছেন, “রাজ্যে আর তিনদিনের মতো ভ্যাকসিন রয়েছে। আমরা কেন্দ্রকে আরও ভ্যাকসিন পাঠানোর জন্য অনুরোধ করেছি। রাজ্যে প্রতিদিন সর্বোচ্চ সংখ্যায় মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। মুম্বইয়েও ভ্যাকসিনের মাত্র তিন দিনের স্টক রয়েছে। আজ ১৪ লক্ষ ডোজ রয়েছে। যার মানে এই দিয়ে আর তিন দিন চালানো সম্ভব। প্রতি সপ্তাহে আমাদের ৪০ লক্ষ ডোজ প্রয়োজন হয় যাতে প্রতিদিন আমরা ৫ লক্ষ জনকে করোনা ভ্যাকসিন দিতে পারি।”

The post লাগামছাড়া সংক্রমণ মহারাষ্ট্রে, একদিনে করোনা আক্রান্ত প্রায় ৬০ হাজার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2PNArpL
إرسال تعليق (0)
أحدث أقدم