মুম্বই: নিজেই জানিয়েছিলেন করোনা আক্রান্ত হওয়ার খবর। এবার সোমবার সকালেই হাসপাতালে ভর্তি হতে হল করোনা আক্রান্ত অক্ষয় কুমারকে। সোমবার এক টুইট বার্তায় একথা জানিয়েছেন ‘খিলাড়ি’।
তিনি লেখেন, “আপনাদের সবার প্রার্থনার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের আশীরবাদ কাজ করছে। আমি ভালো আছি। তবে করোনা সতর্কতার জন্য আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। আশা করছি খুব শিগগিরিই বাড়ি ফিরতে পারব। সুস্থ থাকুন। “
আরও খবর পড়ুন – আরও কাছাকাছি ভারত-ফ্রান্স, দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে ঝটিকা সফরে ফ্রান্সে প্রধানমন্ত্রী
উল্লেখ্য, নিজে করোনা আক্রান্ত হওয়ার পরেই টুইটে সেই খবর জানিয়েছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককে করোনা টেস্ট করাতে আর্জি জানিয়েছিলেন অক্ষয়। এরপরেই দেখা যায়, তাঁর সংস্পর্শে আসা আরও ৪৫ জনও করোনা আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে, আক্রান্তরা প্রত্যেকে হিন্দি ছবি ‘রাম সেতু’-র শুটিংয়ের নানা কাজে যুক্ত ছিলেন।
— Akshay Kumar (@akshaykumar) April 5, 2021
অন্যদিকে সারা দেশেও সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। বলা যায় দেশজুড়ে তাণ্ডব চালাতে শুরু করেছে করোনা। সোমবার পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে দেশের করোনাগ্রাফ। গত বছর করোনাভাইরাস মহামারীটি শুরু হওয়ার পর থেকে এই প্রথম দেশে একদিনে করোনা আক্রান্ত হল ১ লক্ষ ৩ হাজার ৭৯৪ জন। একদিনে করোনা সংক্রমণের নিরিখে এটাই ভারতের সর্বাধিক সংক্রমণ।
আরও খবর পড়ুন – Breaking: চলতি বছরে রেকর্ড সংক্রমণ, একদিনে করোনা আক্রান্ত ১ লক্ষ
একদিনে দৈনিক সংক্রমণ ১ লক্ষ পার করার পর ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ কোটি ২৫ লক্ষ ৮৭ হাজার ৯২১ জন। এক্টিভ কেসের সংখ্যা দাঁড়াল ৭ লক্ষ ৩৭ হাজার ৮৭০ জন।
সংক্রমণের বেশিরভাগটাই যে মহারাষ্ট্রের সেটা বলাই বাহুল্য। মুম্বই শহরেও সংক্রমণ মারাত্মক। মহারাষ্ট্রে দ্রুত হারে করোনার সংখ্যা বাড়তে থাকায় রাতের কার্ফু-সহ বেশ কিছু কড়া সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্য সরকার।
আরও খবর পড়ুন – দু’দিনের ভারত সফরে রুশ বিদেশমন্ত্রী
The post BREAKING: করোনার জের, হাসপাতালে ভর্তি অক্ষয় কুমার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3rUavG2