কয়লাকাণ্ডে এবার CBI দফতরে রঘুনাথপুরের SDPO

কলকাতা: রাজ্যে বিধানসভা ভোটের আগে থেকেই কয়লা ও গরু পাচারকাণ্ডে তদন্তে গতি বাড়িয়েছে সিবিআই। গতকাল কয়লাকাণ্ডে গ্রেফতার হন বাঁকুড়ার আইসি। সোমবার সকালে কয়লা পাচারকাণ্ডে তলব পেয়ে সিবিআই দফতরে হাজিরা দিলেন পুরুলিয়ার রঘুনাথপুরের SDPO। রাজ্যের কয়লা পাচার সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্যের সন্ধান মিলতে পারে এই অফিসারকে জিজ্ঞাসাবাদে, আশাবাদী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গত শনিবার কয়লাকাণ্ডে তলব করা হয়েছিল রাজ্য পুলিশের এই আধিকারিককে। তলব পেয়ে সোমবার সকালে সিবিআই দফতরে হাজির হন পুরুলিয়ার রঘুনাথপুরের SDPO।

বিধানসভা ভোটের ঠিক আগে থেকে এরাজ্যে কয়লা ও গরু পাচারকাণ্ডে তদন্তে গতি বাড়াতে শুরু করে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআই। গত কয়েক বছরে রাজ্যে কোটি-কোটি টাকার ‘কালো-কারবার’ রমরমিয়ে চলেছে বলে মনে করছে সিবিআই ও ইডি। বেআইনি এই কারবারের সঙ্গে এরাজ্যেরই একাধিক প্রভাবসালী রাজনৈতিক ব্যক্তির যোগ রয়েছে বলেও মনে করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই কয়লা কাণ্ডে ফেরার থাকা প্রধান অভিযুক্ত অনুপ মাজি ওরফে লালা সিবিআই দফতরে হাজি দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে বলে দাবি তদন্তকারী অফিসারদের।

রবিবার কয়লাকান্ডে গ্রেফতার করা হয় বাঁকুড়া থানার আইসি অশোক মিশ্রকে। রাজ্য পুলিশের ওই আধিকারিককে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। কয়লাকান্ডের অন্যতম মাথা বিনয় মিশ্রের ঘনিষ্ঠ আত্মীয় এই অশোক মিশ্র। পুলিশের সঙ্গে টাকা লেনদেনের দায়িত্বে ছিলেন অশোক বলে ইডি সূত্রে খবর।

অশোকের গাড়িতেই পাচারের টাকা কলকাতায় আসত বলে দাবি। সূত্রের খবর, ২০২০ সালের এপ্রিল মাসে অশোক ও বিনয়ের আলাপ। দেশ ছাড়ার আগে অশোকের সঙ্গে দেখাও করেন বিনয়, এমনই তথ্য পেয়েছে ইডি। এদিকে, রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় সংস্থা ইডি ও সিবিআইকে বিজেপি ব্যবহার করছে বলে অভিযোগ তুলেছে এরাজ্যের শাসকদল তৃণমূল।

অন্যদিকে, কযলাকাণ্ডে রাজ্য পুলিশের আধিকারিক ইডি-র জালে ধরা পড়ায় পাল্টা সুর চড়িয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিন বলেন, ‘‘মানুষ জানত টাকা কোথায় যায়। তখন কারও সাহস ছিল না। পুলিশও যুক্ত ছিল। এখন ইডি, সিবিআঈই তদন্ত করছে। সব বেরোবে।’’

The post কয়লাকাণ্ডে এবার CBI দফতরে রঘুনাথপুরের SDPO appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3fHQxfa
إرسال تعليق (0)
أحدث أقدم