মিচিগান : করোনার মারণ কামড় পরেছে মিচিগানের ওপরেও। পরিসংখ্যান অনুযায়ী করোনার জেরে সেখানে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৮৪ জনের। আক্রান্ত ৬হাজার ৪৯৮ জন।
রবিবার যে সংখ্যাটা ছিল ৫৪৮৬ সোমবারে সেই আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৬ হাজার ৪৯৮ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫২ জনের।
পরিসংখ্যান বলছে মৃতদের প্রত্যেকেরই বয়স ২৫-এর ওপরে ও ৯৭ এর নীচে। মৃতদের বয়সের গড় করলে তা দাড়াচ্ছে ৬৫-এর কাছাকাছি।
তথ্য অনুযায়ী শুধুমাত্র ওয়েইন কাউন্টিতে ৩,১৯৫ জন করোনা আক্রান্ত রয়েছেন। এর মধ্যে বেশ কয়েকজন মারাও গিয়েছেন। ওয়েইন কাউন্টির পর রয়েছে ওকল্যান্ড কাউন্টি। সেখানে ১৩৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। ম্যাকম্ব কাউন্টিতে ৭২৮ ও ওয়াশটানা কাউন্টি ২৬৬ এবং জেনেসি কাউন্টিতে ১৫০ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
উল্লেখ্যে বিশ্বজুড়ে ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে মারণ ভাইরাস করোনা। পরিসংখ্যান জানাচ্ছে, ইউরোপে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৯৯ হাজার ৩৮১ জন। এর মধ্যে করোনার জেরে মৃত্যু হয়েছে ২৫ হাজার ৩৭ জনের। সব মহাদেশের মধ্যে আপাতত ইউরোপের মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।

The post আক্রান্ত প্রায় সাড়ে ৬ হাজার, মৃত ১৮৪, করোনায় কাঁপছে মিচিগান appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39uD0Rp