মৃত মানুষের দেহ পরীক্ষা করে মিলল করোনা ভাইরাস, ছড়াচ্ছে আতঙ্ক

ভোপাল: দেশ জুড়ে যাতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়তে না পারে সেই কারণে ঘোষণা করা হয়েছিল লক ডাউনের। কিন্তু তারই মাঝে বেড়েছে সংক্রমণের সংখ্যা। আর এবারে এক মৃত মানুষের দেহ পরীক্ষা করে পাওয়া গেল করোনা ভাইরাস। যার জেরে বাড়ল আতঙ্ক।

উজ্জয়নী জেলার এক মৃত মানুষের শরীর পরীক্ষা করে পাওয়া গেল করোনা ভাইরাস। ওই ব্যক্তি কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। আর এই ঘটনাটি সামনে আসার পরে মধ্য প্রদেশে করোনা ভাইরাসের জেরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। এর আগে ইন্দোরে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধ এবং উজ্জয়নীর এক মহিলা এই ভাইরসের সংক্রমণে মারা গিয়েছিলেন।

উজ্জয়নীর চিফ মেডিক্যাল এবং হেলথ অফিসার অনুসুইয়া গাউলি জানিয়েছেন সোমবার তাদের হাতে ওই ব্যাক্তির শারীরিক পরীক্ষার রিপোর্ট আসে। আর তা দেখেই তারা বুঝেছিলেন ওই ব্যক্তির শরীরে ছিল ঘাতক করোনা ভাইরাস। আর তার জেরেই মারা গিয়েছিলেন তিনি। ওই ব্যক্তি ২৭ মার্চ রাতে মারা গিয়েছিলেন। তাকে সংকটজনক অবস্থাতে উজ্জয়নীর মাধব নগর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শুরু হওয়ার কিছুক্ষণের মধেই তিনি মারা যান।

অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি নীমুচ জেলাতে গিয়েছিলেন। যা রাজস্থানের কাছেই। সেখানে অনেকের সঙ্গে দেখা করেছিলেন। সেখান থেকে ফিরে এসে অসুস্থ হয়ে পরেছিলেন। মনে করা হচ্ছে একাধিক ব্যক্তির সঙ্গে মেলামেশা করার ফলে কোনভাবে তার শরীরে প্রবেশ করেছিল ওই প্রাণঘাতী ভাইরাস। ইতিমধ্যে ওই এলাকাতে প্রশাসনের তরফ থেকে সচেতনতা মূলক কর্মসূচী শুরু করা হয়েছে।

আগেই কতৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছিল নতুন করে বেশ কয়েকজনের শরীরে আবারও এই ভাইরাস পাওয়া গিয়েছে। যার জেরে আক্রান্তের হার দাঁড়িয়েছে ৪৭। এছাড়াও ইন্দোরে ইতিমধ্যে ২৭ জনের শরীরে এই ভাইরাস সংক্রমণের বিষয়ে জানা গিয়েছে। যাদের মধ্যে জবল্পুরে আট জন, উজ্জয়নীতে পাঁচ জন ভোপালে তিনজন শিবপুরি এবং গোয়ালিয়রে দুজনের সংক্রমণের খবর সামনে এসেছে।

The post মৃত মানুষের দেহ পরীক্ষা করে মিলল করোনা ভাইরাস, ছড়াচ্ছে আতঙ্ক appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/39BhBq0
إرسال تعليق (0)
أحدث أقدم