ভাইয়ের রিপোর্ট নেগেটিভ, তাহলে কীভাবে সংক্রামিত হলেন বরানগরের বৃদ্ধ

কলকাতা: ভারতে এখনও কমিউনিটি ট্রান্সমিশন হয়নি বলেই জানাচ্ছে স্বাস্থ্য মন্ত্রক। অর্থাৎ কেবলমাত্র আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এসেছেন এমন লোকজনই আক্রান্ত হচ্ছেন আপাতত। এর থেকে বেশি দূরে এখনও এগোয়নি বিপদ। কিন্তু ধন্দ বাড়ল বরানগরে। আক্রান্ত বৃদ্ধের শরীরে কোথা থেকে এল সংক্রমন? আপাতত সেই প্রশ্নটাই সবথেকে গুরুত্বপূর্ণ।

রবিবার চিকিৎসকরা মনে করেছিলেন, ভাইয়ের থেকে সংক্রমণ ছড়িয়েছে তাঁর দেহে। কারণ তাঁর ভাই সম্প্রতি ফিরেছেন মধ্যপ্রদেশ থেকে। কিন্তু সোমবার তাঁর ভাইয়ের নমুনা পরীক্ষা করা হলে, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এর পরই আরও জটিল ধাঁধার ভিতরে পড়েছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্তারা। তাহলে কোথা থেকে এল এই ভাইরাস?

বরানগরের বৃদ্ধের পরিবারের তরফে জানানো হয়েছিল, তাঁর ভাই সম্প্রতি মধ্যপ্রদেশ থেকে ফিরেছেন। এর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে বাইপাসের কাছে অন্য একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসা চলছে তাঁর। এরই মধ্যে অসুস্থ হন করোনা আক্রান্ত বৃদ্ধ। তাঁকে লেকটাউনের একটি নার্সিংহোমে ভর্তি করা হয়।

রবিবার দাদার রিপোর্ট পজিটিভ আসার পর। ভাইয়ের লালারস নাইসেডে পরীক্ষার জন্য পাঠানো হয়। সোমবার জানা যায়, ভাইয়ের রিপোর্ট নেগেটিভ। ফলে বরানগরের বৃদ্ধ কোথা থেকে সংক্রমিত হয়েছিলেন তা এখনও অজানা। স্থানীয় কোনও ব্যক্তির থেকে তিনি সংক্রমিত হয়ে থাকতে পারে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এলাকায় আরও মানুষের সংক্রমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই বরানগরে করোনা আক্রান্ত প্রৌড়ের সংস্পর্শে থাকা ২১ জনকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দফতর৷ এঁদের মধ্যে ১৮ জনকে নিয়ে যাওয়া হয়েছে রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে৷ বাকি ৩ জনের জ্বর থাকায় তাঁদের নিয়ে যাওয়া হয়েছে এমআর বাঙুর হাসপাতালে৷

পাশাপাশি লেকটাউনের ওই নাসিংহোমের করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা করা ডাক্তার ও নার্স এবং স্বাস্থ্যকর্মী-সহ মোট ৫ জনকে নার্সিংহোমেই কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানা গিয়েছে৷ এঁদেরও করোনা টেস্টে করা হবে৷ রিপোর্ট নেগেটিভ এলে তবেই এই ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা কাজে যোগ দেবেন৷ আর পজিটিভ এসে তখনও ওনাদের পুরোপুরিভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে বলেও জানা গিয়েছে৷

The post ভাইয়ের রিপোর্ট নেগেটিভ, তাহলে কীভাবে সংক্রামিত হলেন বরানগরের বৃদ্ধ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UsEzLA
إرسال تعليق (0)
أحدث أقدم