কলকাতা: আজ মঙ্গলবার হল চলতি আর্থিক বছরের শেষ দিন। আগামিকাল থেকে নতুন মাস এবং নতুন অর্থবর্ষ শুরু হচ্ছে। ফলে বেশ কিছু ক্ষেত্রে ব্যাংকের কাজে চাপ থাকবে। সেই কথা মনে রেখে এদিন থেকে একেবারে ব্যাংকের কাজ স্বাভাবিক করার কথা বলা হয়েছে। সোমবার এসএলবিসি বৈঠকের স্থির হয়েছে মঙ্গলবার থেকে একেবারে পুরোপুরি ব্যাংক কাজ করবে। অর্থাৎ সকাল দশটা থেকে বিকেল চারটে।
অন্যদিকে বর্ষশেষে কাজের চাপে কথা মাথায় রেখে রিজার্ভ ব্যাংক কিছু শাখা কে রাত ১২ টা পর্যন্ত কাজ করার কথা বলেছে।এদিকে নতুন মাস এসে পড়ায় গ্রাহকদের ব্যাংক থেকে টাকা তোলার প্রবণতা বাড়বে বলেই মনে করা হচ্ছে। ফলে পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে বেতন, পেনশন দেওয়া এবং এটিএম-এ টাকা ভরে দেওয়ার দিকটা। এছাড়া সরাসরি লেনদেন যেমন আরটিজিএস, এনইএফটি ইত্যাদি পেমেন্ট সচল রাখার জন্য সেইসব নির্দিষ্ট শাখা রাত বারোটা পর্যন্ত খোলা থাকবে।
প্রসঙ্গত করোনা ভাইরাস এখন বিশ্বজুড়ে অতি মহামারীর আকার ধারণ করেছে। এই অবস্থায় দেশে এই রোগ সংক্রমণ আটকাতে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী ২১ দিনের লক ডাউন ঘোষণা করেছেন। এই লকডাউনের প্রভাবে আপামর জনগণ যে অসুবিধার সম্মুখীন হয়েছে তা অনুভব করে কেন্দ্রীয় সরকার ১.৭ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন। এদিকে নতুন মাস শুরু হতে চলেছে। ফলে এই সময় যতটাাা পারা যায় ব্যাংক পরিষেবা স্বাভাবিক রাখতে চাইছে সরকার।
এই প্রেক্ষিতে অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি রাজেন নাগরের বক্তব্য, কর্মীরা করোনা প্রকোপে শুরু থেকেই যেমন ব্যাংক পরিষেবা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দেবে। তবে তিনি এই পরিস্থিতিতে কর্মীদের সুরক্ষার জন্য কয়েকটি দাবি তুলেছেন।
প্রথমত, এই অবস্থায় যেসব ব্যাংক কর্মী পরিষেবা দিচ্ছেন তাদের যাতায়াতের ব্যবস্থা সরকারকে করতে হবে। দ্বিতীয়ত বিভিন্ন প্রকল্পের টাকা তোলার জন্য ব্যাংকে প্রচন্ড ভিড় হতে পারে, তা সামাল দিতে সরকার যেন ব্যবস্থা নেয়। তৃতীয়ত, ব্যাংকিং মিত্র নামে যে কর্মচারী গ্রাহকের বাড়িতে টাকা পৌঁছে দেন তাদের জন্য সরকার যেন প্রয়োজনীয় স্যানিটাইজার ইত্যাদি ব্যবস্থা করে। চতুর্থত কেন্দ্র যেমন করোনার বিরুদ্ধে লড়াইয়ে যুক্ত ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য ৫০ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করেছে ব্যাংক কর্মীদের জন্য অনুরূপ বিমার ব্যবস্থা করতে হবে।
The post আজ থেকে বিকেল ৪ টে পর্যন্ত ব্যাংক খোলা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2Jt6UuY