করোনা আতঙ্কে ফাঁকা করা হচ্ছে জেল, ছাড়া পাচ্ছেন না দেশদ্রোহিতায় অভিযুক্তরা

নয়াদিল্লি: সংক্রমণ রুখতে এবার দিল্লির জেলাগুলি ফাঁকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ধাপে ধাপে জেল বন্দিদের মুক্তি দিচ্ছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার। তবে দেশদ্রোহিতার মামলায় অভিযুক্তদের ছাড়া হচ্ছে না।

কেজরিওয়ালের সরকার ঠিক করেছে, দেশদ্রোহিতার মামলায় যারা অভিযুক্ত অথবা সিবিআই দুর্নীতি দমন শাখা যাদের বিরুদ্ধে তদন্ত করছে সেই অভিযুক্তদের আপাতত জেল থেকে ছাড়া হবে না। বাকি সব অভিযুক্তদের জেল থেকে ছেড়ে যাওয়া হবে। ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছে অরবিন্দ কেজরিওয়ালের সরকার।

যে সব বিদেশি নাগরিক বন্দি রয়েছেন তাঁরা যদি একমাসেরও বেশি সময় ধরে বন্দি থেকে থাকে তাহলেও তাদের মুক্তি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ভিড় বা জমায়েত থেকেই কারণ আর সংক্রমণ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এব্যাপারে গত ১৬ মার্চ স্পষ্ট নির্দেশিকা দেয় দেশের সর্বোচ্চ আদালত। জেল বন্দিদের মধ্যে যাতে করোনা সংক্রমণ ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রশাসন গুলিকে যথোপযুক্ত পদক্ষেপ করতে নির্দেশ দেয়ায় সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালতের সেই নির্দেশিকা মেনে এবার জেল বন্দিদের ছাড়তে শুরু করলো দিল্লি সরকার। দিল্লিতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ৪০ ছাড়িয়েছে। যারা সংস্পর্শে এসেছিলেন তাদেরও মারণ এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

The post করোনা আতঙ্কে ফাঁকা করা হচ্ছে জেল, ছাড়া পাচ্ছেন না দেশদ্রোহিতায় অভিযুক্তরা appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2UOjD0e
إرسال تعليق (0)
أحدث أقدم