নির্বাসন উঠলেও অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না স্মিথ

মেলবোর্ন: ব্যাট হাতে মাঠে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা উঠেছিল একবছর আগেই। তবে জাতীয় দলে অধিনায়কত্ব ফিরে পাওয়ার ব্যাপারে স্যান্ডপেপার গেট কান্ডের নায়ক স্টিভ স্মিথের উপর ছিল অতিরিক্ত আরও এক বছরের নির্বাসন। রবিবার মেয়াদ শেষ হল সেই নিষেধাজ্ঞার। অর্থাৎ, সর্বসম্মতিক্রমে ফের জাতীয় দলের অধিনায়কত্বের ব্যাটন উঠতেই পারে স্মিথের হাতে। যদিও এই মুহূর্তে সেসব নিয়ে কিছুই ভাবছেন না টেস্ট র‍্যাংকিংয়ে পয়লা নম্বর ব্যাটসম্যান।

২০১৮ দক্ষিণ আফ্রিকা সফরে কেপ টাউন টেস্ট চলাকালীন স্যান্ডপেপার গেট কান্ডে অভিযুক্ত হন অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ, সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার সহ দোষী প্রমাণিত হন ক্যামেরন ব্যানক্রফট। ব্যানক্রফট ৯ মাসের জন্য নির্বাসিত হলেও ১২ মাসের জন্য নির্বাসনে পাঠানো স্মিথ ও ওয়ার্নারকে। সঙ্গে তাঁদের অধিনায়কত্বের উপর নেমে আসে আরও একবছরের অতিরিক্ত খাড়া। রবিবার স্মিথের পাশাপাশি অধিনায়কত্বের উপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হল ওয়ার্নারেরও।

স্বাভাবিকভাবেই টিম পেইনকে সরিয়ে পুনরায় বহাল তবিয়তে দলের নেতা হতেই পারেন স্মিথ। কিন্তু স্মিথ ফের নেতা হবেন কীনা, সেবিষয়ে এখনও নিশ্চিত নয় কিছুই। একবছর আগে সফলভাবে আন্তর্জাতিক কেরিয়ার শুরু করলেও নেতৃত্বের বোঝা হয়তো আর নতুন করে নিতে চাইবেন না স্মিথ, মত বিশেষজ্ঞদের। এছাড়া পেইনের অধিনায়কত্ব নিয়ে যথেষ্ট খুশি দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার হয়তো চাইবেনও না এই মুহূর্তে নেতৃত্বে হাতবদল হোক।

রবিবার চ্যানেল নাইন’কে দেওয়া এক সাক্ষাতকারে স্মিথ জানিয়েছেন, আপাতত করোনা উদ্বেগের মধ্যে তিনি শারীরিক ও মানসিক ভাবে ফিট থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একইসঙ্গে আইপিএল অনুষ্ঠিত হওয়ার বিষয়ে স্মিথকে খুব আশাবাদী না শোনালেও কোটিপতি লিগের জন্য নিজেকে তৈরি রাখছেন তিনি। আইপিএল প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্মিথ জানান, এই মুহূর্তে আইপিএল হওয়ার কোনও সম্ভাবনা সেই অর্থে দেখছি না। তবে আইপিএল আয়োজনের বিষয়ে আরও বেশ কয়েকবার বৈঠক হবে বলে নিশ্চিত স্মিথ।

The post নির্বাসন উঠলেও অধিনায়কত্ব নিয়ে ভাবছেন না স্মিথ appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3bBINpP
إرسال تعليق (0)
أحدث أقدم