কলকাতা: করোনা ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। অন্যান্য অনেক দেশের মতোই করোনা থাবা বসিয়েছে ভারতে। বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। চিন্তিত গোটা দেশ। ক্রমেই আতঙ্ক বাড়াচ্ছে মারণ করোনা। এ রাজ্যে করোনার সংক্রমণ রুখতে একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্ম তৎপরতা ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে।
মারণ ভাইরাসের কাছে বিপুলা পৃথিবীর শক্তিশালী মানুষেরাও যে আজ আসহায় সেই বার্তাই প্রকাশ পেল মমতার কবিতায়। ‘কোভিড ১৯’ নামের একটি কবিতা লিখেলেন মমতা। যদিও এর আগেও করোনা নিয়ে কবিতা লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নিজের ফেসবুক দেওয়ালে একটি কবিতা পোস্ট করেন মমতা। ওই কবিতায় তিনি লিখেছেন– “বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা/ মানুষ, মানুষ থেকে দূরে।/ ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।/ কালও যা ছিল হাতের ছোঁয়ার আশীর্বাদ,/ আজ তা পরশমণির স্পর্শ থেকে বাদ।/ এ কি ভায়ার্ত বেশ…/ সারা বিশ্ব এক থেকে অন্যে–/ সন্দিহান অবকাশের নিশিরাত্রি/
মাত্র দু’মাসে পৃথিবীর/ হাওয়া বদল!/ দেখা হল কথা হল না।/ মনটায় মেঘের ছায়া।/ চুলগুলো উদভ্রান্ত।/ কারো সাথে দেখা হল–/ কথা হচ্ছে না। সারা পৃথিবীটা– বদলে গেল।/ বদলে গেল মানসিকতা–/ সবাই দূরে দূরে/ দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।/ সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!/ কিন্তু পারল না/ একটা ভাইরাস দমন করতে? হার মানল সারা বিশ্ব? সবার মুখ দেখা/ সবার জন্য বন্ধ/ সব গবেষণাকে/ জব্দ করলো/ একটা মাত্র শব্দ/ করোনা, কোভিড ১৯।
মমতার কবিতাপ্রীতির কথা সকলেরই জানা। প্রতি বছর কলকাতা বইমেলায় প্রকাশিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক কবিতা ও ছড়ার বই। এর আগেও বিভিন্ন ঘটনার প্রতিবাদে কবিতা লিখেছেন মমতা। প্রতিবাদই হয়ে ওঠে তাঁর কবিতার ভাষা। তবে প্রতিবাদের বাইরে বেরিয়ে এবার তিনি জনসচেতনতার বার্তা দিলেন কবিতায় মধ্যে দিয়ে।
এর আগে অযোধ্যা মামলার রায় ঘোষণার পর ‘না-বলা’ নামের একটি কবিতা লিখেছিলেন মমতা। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদেও তিনি লিখেছিলেন ‘নাগরিক’ নামের একটি কবিতা। সেই কবিতা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এবার তিনি করোনা ভাইরাস নিয়ে কবিতা লিখলেন। কবিতাটি ছড়িয়ে পড়তে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।
The post ‘কোভিড ১৯’ নামে নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2ylNUw4