মালদহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত ১০ জন

স্টাফ রিপোর্টার,মালদহ: ক্রমেই বাড়ছে উদ্বেগ।মালদহে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১০জন। জানা গিয়েছে, আক্রান্তদের মধ্যে একজন মহিলা নার্সিং স্টাফ। তিনি পুরাতন মালদহের কোভিড হাসপাতালে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার মালদহ মেডিকেল কলেজের ভিআরডিএল-এ যে ১২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়,তার মধ্যে ৪০টি রিপোর্ট পজিটিভ আসে। এর মধ্যে ১০টি করোনা পজিটিভ রিপোর্ট মালদহের।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, মালদহের ১০ জনের মধ্যেই নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে ইংলিশবাজারের ৩ জন, মানিকচকের ৩ জন, কালিয়াচক-১জন, রতুয়া-১ জন, চাঁচোল- ১ জন এবং গাজোলের ১ জন রয়েছেন।ইংলিশবাজারের ৩ জন আক্রান্ত।
আক্রান্তদের মধ্যে মাত্র ৩ জন কোয়ারান্টিন সেন্টারে ছিলেন।

পুরাতন মালদহেরর কোভিড হাসপাতালের কর্তব্যরত নার্সের রিপোর্ট পজিটিভ আসার পরে সেই নার্সের সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে জোনাল আইসোলেশন সেন্টার এবং কোভিড হাসপাতালে ভর্তির তোড়জোড় শুরু করেছে মালদহ জেলা স্বাস্থ্য দফতর। সবমিলিয়ে এখনও পর্যন্ত মালদহ জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩৮। এর মধ্যে ২২ জন সুস্থ হয়েছেন।

The post মালদহ জেলায় নতুন করে করোনা আক্রান্ত ১০ জন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cfy3NK
إرسال تعليق (0)
أحدث أقدم