মুম্বই: সম্প্রতি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে তাঁর স্ত্রী আলিয়া সিদ্দিকি ডিভোর্সের আইনি নোটিশ পাঠিয়েছেন। ডিভোর্সের সঙ্গে খোরপোষ দাবি করেছেন তিনি। আলিয়ার আইনজীবী অভয় সহায় জানিয়েছেন হোয়াটসঅ্যাপ ও ইমেইলের মাধ্যমে ৭ মে তাঁকে ডিভোর্সের নোটিশ পাঠানো হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ডিভোর্সের সেটেলমেন্ট এর জন্য আলিয়া নাকি 4bhk ফ্ল্যাট এবং ৩০ কোটি টাকা নওয়াজের থেকে দাবি করেছেন। এর মধ্যে ২০ কোটি টাকা দুই সন্তানের ফিক্সড ডিপোজিট করার জন্য দাবি করেছেন তিনি। যদিও ফ্ল্যাট চাওয়ার দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন আলিয়া।
তিনি টুইট করেছেন, “আমার আইনজীবীরা মিডিয়ার থেকে বিভিন্ন রকমের ফোন কল পাচ্ছেন। তাদের কাছে নাকি আমার ডিভোর্সের নোটিশের কপি রয়েছে।” আলিয়া দাবি করছেন, অনলাইনে মিডিয়ার কাছে যে নোটিশের কপি পৌঁছেছে তা ভুয়ো। সব সত্য প্রকাশ করায় এবং ডিভোর্সের বিষয়টি প্রকাশ্যে আনায় যার এই মুহূর্তে সবচেয়ে সমস্যা হচ্ছে তার পিআর থেকেই এই কাজটি করা হচ্ছে বলে জানান আলিয়া। অর্থাৎ নাম না করেই নওয়াজের উদ্দেশ্যে এই কথা বলেছেন তিনি।
১০ বছর হল আলিয়া ও নওয়াজের বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের প্রথম বছর থেকেই নাকি দুজনের মধ্যে সমস্যা শুরু হয়। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে আলিয়া জানিয়েছেন, অভিনেতা মনোজ বাজপেয়ীর সামনেও নওয়াজ তাঁকে অপমান করেছিলেন।
আলিয়ার আরও অভিযোগ, জনসমক্ষে আলিয়াকে এড়িয়ে চলতেন নওয়াজ। এমনকি, তাঁদের সন্তানরা নওয়াজের সঙ্গে দেখা করতে চাইলেও, কোনও একটা অজুহাত দিয়ে সেগুলি এড়িয়ে যেতেন অভিনেতা। একের পরে এক অভিযোগ উঠে আসছে নওয়াজের বিরুদ্ধে।
আলিয়া বলছেন, “আমি বাচ্চাদের কিছু বলিনি। যদিও ওরা মন খারাপ করে আর আমায় জিজ্ঞাসা করে, বাবা কোথায়! কোথায় শ্যুটিং করছে। আর আমি বলতে থাকি, তোমাদের বাবা নিউইয়র্ক, ইংল্যান্ডে শ্যুটিং করছে। কিন্তু কত বছর ধরে এসব বলা যায়। মুম্বইয়ের অফিসে থাকা সত্ত্বেও বাচ্চাদের দেখতে আসেনি। বলত, ব্যস্ত আছি, কাজ আছে। তাই বাচ্চাদের এই মিথ্যে বলতে বাধ্য হতাম।”
আলিয়া জানাচ্ছেন, বিয়ের পরেই তিনি বুঝে গিয়েছিলেন নওয়াজ ও তাঁর দাদা কেউ মহিলাদের সম্মান করে কথা বলতে জানেন না। কথায় কথায় অপমানিত হতে হতো তাঁকে।নওয়াজ খুব চিৎকার চেঁচামেচি করতেন। কিন্তু কখনো গায়ে হাত তোলেন নি। তবে নওয়াজের দাদা তাঁকে মারধর করেছেন বলেনওয়াজের দাদা কাকে মারধর করেছেন বলে অভিযোগ আলিয়ার।
আলিয়া জানিয়েছেন,নওয়াজের পরিবারে এটা আগেও হয়েছে। বাড়ির বউদের উপর তারা নাকি এভাবেই অত্যাচার করে। যার জন্য তাদের পরিবারের উপর রয়েছে সাতটি মামলার দায়। আলিয়ার কথায়, নওয়াজউদ্দিন অভিনেতা হিসেবে বড় মাপের হলেও, মানুষ হিসেবে তা কেন হতে পারেননি!
The post নওয়াজের থেকে ৩০ কোটি টাকা ও ৪ কামরার ফ্ল্যাট দাবি করলেন তাঁর স্ত্রী appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2XOEySK