লকডাউনের জের: ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন শ্রমিকেরা, অথৈ জলে পরিবার

স্টাফ রিপোর্টার, মালদহ: ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন বাড়ির পুরুষেরা। খাওয়া ও থাকার অসুবিধায় পড়েছেন তাঁরা। ভিনরাজ্য থেকে তাঁদের বাড়িতে ফিরিয়ে আনার দাবিতে, পুরাতন মালদহের ব্লক দফতরে অবস্থান-বিক্ষোভ করলেন হালনা গ্রামের দুই শতাধিক মহিলা বাসিন্দারা

বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁদের বাড়ির পুরুষেরা দিল্লি মুম্বইয়ে কাজ করতে গিয়ে আটকে পড়েছেন। বাড়ি ফিরতে পারছেন না। সরকার যাতে তাঁদের ঘরে ফেরানোর ব্যবস্থা করে সেই দাবিতে তাঁদের এই বিক্ষোভ।

জানা গিয়েছে,শ্রমিকের কাজে কেউ মহারাষ্ট্র, দিল্লি বা কর্ণাটকে গিয়েছেন। করোনা সংক্রমনের জেরে দেশজুড়ে লকডাউনে আটকে পড়েছে তাঁরা। প্রথম দিকে খাবার থাকলেও এখন তাঁদের কাছে কিছুই নেই। ফলে অর্ধাহারেই দিন কাটাতে হচ্ছে পরিবারের সদস্য থেকে ছোট ছোট শিশু ও বৃদ্ধদের।

এই অবস্থায় বুধবার ভিনরাজ্যে আটকে থাকা পুরুষদের বাড়ি ফেরানোর দাবিতে পুরাতন মালদহের বিডিও অফিস ঘেরাও করে অবস্থান-বিক্ষোভ করেন শতাধিক মহিলারা। বুধবার সারাদিন ধরে চলে সংশ্লিষ্ট এলাকার বিডিও অফিসের সামনে যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা গ্রামের শতাধিক মহিলাদের বিক্ষোভ অবস্থান।

বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে লেখা প্ল্যাকার্ড নিয়ে বিডিও অফিসের সামনে প্রখর রোদের মধ্যে ধরনায় বসে পড়েন ২০০’র বেশি পরিবারের সদস্যরা। ওই গ্রামের বাসিন্দা জাহেদা বিবি বলেন, “দু’মাসেরও বেশি সময় ধরে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে বাড়ির পুরুষেরা আটকে পড়েছেন । তাদের কাছে টাকা নেই। আমাদের পরিবারে অর্ধাহার শুরু হয়েছে। যেভাবেই হোক স্বামীদের গ্রামের বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার। সেই দাবি নিয়ে এদিন বিডিও অফিসের সামনে অবস্থান , বিক্ষোভ করা হয়েছে।”

আরেক সদস্য রেজিয়া বিবি বলেন, “যাদের কাছে টাকা আছে , তাঁরা যেভাবে হোক দেশের বাড়ি চলে আসতে পারছে। কিন্তু আমাদের স্বামীদের কেউ মুম্বাই , কেউ দিল্লি, আবার কেউ তেলেঙ্গানায় কাজ করতে গিয়ে লকডাউনের জেরে আটকে পড়েছেন। ওরা খুব কষ্টের মধ্যে আছেন। স্বামীদের ফিরিয়ে আনার জন্য প্রশাসনকে দাবি জানানো হয়েছে। আমরা চাই সরকার আমাদের বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবুক।”

মালদহের জেলাশাসক রাজর্ষী মিত্র জানিয়েছেন,ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের তালিকা তৈরি করা হচ্ছে। পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।সরকারি নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

The post লকডাউনের জের: ভিনরাজ্যে কাজে গিয়ে আটকে পড়েছেন শ্রমিকেরা, অথৈ জলে পরিবার appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zxFfqW
Post a Comment (0)
Previous Post Next Post