আফ্রিকায় বাংলাদেশি গণহত্যা, অপহরণকারীদের একজনকে মারতেই চলল গুলি

ত্রিপোলি ও ঢাকা: ছাব্বিশ জন বাংলাদেশি অভিবাসী শ্রমিককে কেন খুন করা হল ? এই প্রশ্নের সদুত্তর নেই লিবিয়া সরকারের কাছে। এই গণহত্যা থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীর বয়ানই এখন তদন্তের সূত্র। তিনি জানিয়েছেন, একদল অপহরণকারী ঘিরেছিল। তাদের সঙ্গে মারামারির কারণেই রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

লিবিয়া থেকে গোপনে ইতালি যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে। ওই প্রত্যক্ষদর্শী জানান, দলে মোট ৩৮ জন ছিল। বেশিরভাগই বাংলাদেশি। সবাই ভূমধ্যসাগর পেরিয়ে ইতালির উপকূলে যাবে বলেই ঠিক হয়।

এর জন্য বেনগাজী শহরের আবদুল্লাহ নামের এক বাংলাদেশি নাগরিককে দালাল ঠিক করা হন। সেই পুরো দলটিকে রাজধানী শহর ত্রিপোলির উদ্দেশ্যে রওনা করিয়ে দেয়। ত্রিপোলি যাওয়ার পথে ওই দলটিকে মিজদা শহরে অপহরণকারীরা ঘিরে নেয়। মাথাপিছু ৭ হাজার আমেরিকান ডলার মুক্তিপণ ধার্য করে বন্ধক বানানো হয়। সেই সঙ্গে মারধর শুরু হয়। আচমকা এক অপহরণকারীকে বাগে পেয়ে পাল্টা মারতে শুরু করে বন্দি বাংলাদেশিরা। মারা যায় এক লিবীয় অপহরণকারী।

তার মৃত্যুর খবর পেয়ে প্রতিশোধ নিতে এলোপাতাড়ি গুলি চালায় মৃতের পরিচিত করা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ২৬ বাংলাদেশি ও ৪ আফ্রিকান নাগরিক। বেঁচে যাওয়া এই ব্যক্তি স্থানীয় বাংলাদেশ কমিউনিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করে। পরে সবকিছু খুলে বলে। গোপনেই তাকে রাখা হয়েছে।

লিবিয়াস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছেন বিদেশমন্ত্রী এ কে আবদুল মোনেন। ঢাকায় তিনি জানান, খুব দুঃখজনক ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। মৃত ২৬ জন বাংলাদেশির পরিচয় ও তারা বাংলাদেশের কোথাকার বাসিন্দা তা এখনও স্পষ্ট নয়।

The post আফ্রিকায় বাংলাদেশি গণহত্যা, অপহরণকারীদের একজনকে মারতেই চলল গুলি appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3exYakB
إرسال تعليق (0)
أحدث أقدم