২০২০-২১ ফুটবল মরশুম পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল ফেডারেশন

নয়াদিল্লি: করোনার জেরে দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিচার করে আসন্ন ২০২০-২১ ফুটবল মরশুম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। ফিফা এবং ভারত সরকারের প্রস্তাবিত গাইডলাইন পর্যালোচনা করে ফুটবল মরশুম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহ করল এআইএফএফ। এবং এই সংক্রান্ত নির্দেশিকা ইতিমধ্যেই পাঠিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন রাজ্যের ফুটবলের গভর্নিং বডিগুলোর কাছে।

এক বিবৃতি মারফৎ এআইএফএফ জানিয়েছে, ‘অতিমারীর সাম্প্রতিক যা পরিস্থিতি তাতে স্বাভাবিক জননীবন কবে ফিরে আসবে কিংবা দেশের মাটিতে পুনরায় কবে স্পোর্টস ইভেন্ট চালু করা সম্ভব হবে সে বিষয়ে অনিশ্চিত আমরা। তাই সবকিছু বিচার করে এআইএফএফ ২০২০-২১ ফুটবল মরশুম পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মরশুম কবে শুরু হবে সে বিষয়ে পুনরায় বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হবে।’

উল্লেখ্য, গত বছর আইএসএল শুরু হয়েছিল ২০ অক্টোবর এবং আই লিগ শুরু হয়েছিল ৩০ নভেম্বর। কিন্তু করোনার জেরে চলতি বছর দেশের দুই লিগ কবে শুরু হবে তা নিয়ে আপাতত ধোঁয়াশায় ফুটবল ফেডারেশন। শুধু তাই নয়, পরিবর্তিত পরিস্থিতিতে আগামী মরশুমে দলবদলের বাজারেও প্রভাব পড়তে চলেছে। ফিফা নির্দেশিত আসন্ন মরশুমে ফুটবলারদের রেজিষ্ট্রেশন সংক্রান্ত যে মেয়াদকাল রয়েছে তাতে ব্যতিক্রমী পরিস্থিতিতে আলোচনা সাপেক্ষে পরিবর্তন আনা হতে পারে বলে জানিয়েছে এআইএফএফ।

৩১ মে ২০১৯-২০ মরশুম শেষ হওয়ার কথা থাকলেও করোনার জেরে গত ১৩ মে ২০১৯-২০ মরশুম অফিসিয়ালি শেষ করে এআইএফএফ। উল্লেখ্য, করোনার জেরে সদ্য শেষ হওয়া মরশুমে আই লিগ মাঝপথেই বাতিল করার সিদ্ধান্ত নেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু অতিমারীর জেরে স্থগিত হওয়ার আগেই বাকি দলগুলির থেকে নিরাপদ ব্যবধান তৈরি করে চ্যাম্পিয়নের পথ পরিষ্কার করে রেখেছিল মোহনবাগান। তাই লিগ মাঝপথে বাতিল হলেও মোহনবাগানকে ২০১৯-২০ মরশুমের আই লিগ চ্যাম্পিয়ন ঘোষণা করে ফেডারেশন।

যদিও করোনা উদ্বেগের মধ্যেই দেশে লকডাউন ঘোষণা হওয়ার বেশ কিছুদিন আগেই আইএসএলের চ্যাম্পিয়নশিপ খেতাব নির্ধারণ হয়ে গিয়েছিল। ফাঁকা গ্যালারিতে অনুষ্ঠিত মেগা ফাইনালে চেন্নাইয়িন এফসি’কে হারিয়ে তৃতীয়বারের জন্য খেতাব ঘরে তোলে এটিকে।

The post ২০২০-২১ ফুটবল মরশুম পিছিয়ে দেওয়া সিদ্ধান্ত নিল ফেডারেশন appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2zKedNl
إرسال تعليق (0)
أحدث أقدم