দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিল জেএনইউ, জামিয়া মিলিয়া

নয়াদিল্লি: জামিয়া মিলিয়া ইসলামিয়া যেটা ছিল সিএএ প্রতিবাদের অন্যতম পীঠস্থান এবং জহরলাল নেহেরু ইউনিভার্সিটি (জে এন ইউ) যেখানে বারবার সরকার বিরোধী প্রতিবাদ আন্দোলন হতে দেখা যায় – সেই দুটিই দেশের শীর্ষে থাকা প্রথম দশটি বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান পেল। বৃহস্পতিবার কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের পক্ষ থেকে এই ন্যাশনাল ইনস্টিটিউশনাল রেংকিং ফ্রেমওয়ার্ক (এনআইআরএফ) তালিকা প্রকাশ করা হয়।

এই তালিকার সাধারণত প্রকাশ করা হয় এপ্রিল মাসে তবে করোনা অতি মহামারীর জন্য সেটা কিছুদিন পিছিয়ে যায়।
দিল্লি বিশ্ববিদ্যালয় কিছুটা উন্নতি করে তালিকায় কয়েক ধাপ এগিয়ে এসেছে তবে জামিয়া মিলিয়ার চেয়ে পিছনেই রয়েছে। দিল্লি বিশ্ববিদ্যালয়ের এবারে স্থান ১১ যেখানে গত বছরের ছিল ১৩ নম্বর স্থানে।

জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় চত্বর কয়েক মাস আগে হয়ে উঠেছিল সিটিজেনশিপ আমেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। আর সেখানকার প্রতিবাদীদের নিয়ন্ত্রণ করতে পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক দানা বাঁধে । পাশাপাশি আবার জেএনইউ তে সম্প্রতি ছাত্র আন্দোলন হতে দেখা যায় হোস্টেলের ফি বৃদ্ধি নিয়ে। সেখানেও অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হামলা নিয়ে দেশজুড়ে কম আলোচনা হয়নি।

এবারই প্রথম জামিয়া মিলিয়া তালিকার প্রথম দশটি বিশ্ববিদ্যালয়েরর ভিতরে স্থান পেল। এবারে স্থান হয়েছে দশম, যেখানে গত বছর ছিল দ্বাদশ। সামগ্রিকভাবে এই বিশ্ববিদ্যালয়ের স্থান ১৬ নম্বর স্থানে। যেটা গত বছর ছিল ১৯ তম স্থানে। সামগ্রিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যে তালিকাটি তৈরি হয় তাতে আইআইটি, আইআইএমের‌ মতো শীর্ষ টেকনিক্যাল ইনস্টিটিউশনগুলিও থাকে।

তবে জেএনইউ সামান্য কিছুটা পিছিয়ে গেছে সামগ্রিকভাবে তালিকায়। এবার স্থান অষ্টম যেখানে গত বছর ছিল সপ্তম স্থানে। বিশ্ববিদ্যালয় হিসেবে স্থান দ্বিতীয় আইআইএসসি ঠিক পরে । কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গুলির মধ্যে এবারও জেএনইউ এক নম্বরে।

The post দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিল জেএনইউ, জামিয়া মিলিয়া appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.



from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/3cScN12
إرسال تعليق (0)
أحدث أقدم