অকল্যান্ড: সারা বিশ্বের কোনও দেশ যা পারেনি, তাই করে দেখিয়েছে একটুকরো দেশ নিউজিল্যান্ড। করোনাকে হারিয়ে দিয়েছে তাঁরা। আপাতত করোনাকে সীমান্তের বাইরে ছুঁড়ে দিয়ে স্বস্তিতে সে দেশের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন।
মাত্র ৫০ লক্ষ জনসংখ্যার এই দেশ কী এমন কাণ্ড করেছে যাতে করোনা হামলার পরেও তাঁকে ঠেকিয়ে দিল নিউজিল্যান্ড। তবে শুধু নিউজিল্যান্ড না। একই সবস্থা রয়েছে বিশ্বের আরও বেশ কয়কেটি দেশে। যেখানে করোনার ভাইরাস প্রবেশ করতে পারে নি।
তবে অন্য দেশের সঙ্গে নিউজিল্যান্ডের পার্থক্য হল, নিউজিল্যান্ডে কিন্তু করোনা প্রবেশ করে গিয়েছিল। শুধু তাই নয়, করোনায় সেদেশে আক্রান্ত হয়েছিলেন দেড় হাজারেরও বেশি মানুষ, পাশাপাশি ২২ জনের মৃত্যুও হয়। কিন্তু তবুও ফের ফিরে আসতে পেরেছে নিউজিল্যান্ড। মাত্র ৯৯ দিনে নিউজিল্যান্ডের করোনা জয়। কিভাবে হল এই অসাধ্য সাধন?
প্রকৃতপক্ষে সরকারের সঠিক সিদ্ধান্ত ও জনগণের সহযোগের কারণেই, দেশকে করোনা মুক্ত করতে পেরেছে নিউজিল্যান্ডবাসী। প্রধানমন্ত্রী জেসেন্ডা-র ডাক ছিল “আমাদের টিম ৫০ লক্ষের টিম’। অর্থাৎ পুরো দেশকেই নিজের টিম বানিয়ে নিয়েছিলেন প্রধানমন্ত্রী।
নিউজিল্যান্ডে প্রথম ১ মার্চ করোনা রিপোর্ট পজিটিভ আসসে। ইতালি থেকে ফেরা এক মহিলার শরীরে মেলে করোনার ভাইরাস। তবে প্রস্তুত ছিল নিউজিল্যান্ড। আসলে চিনে করোনা ছড়িয়ে পড়ার পরে জানুয়ারি থেকেই নিজেদের তৈরি করছিল নিউজিল্যান্ড। জানুয়ারিতেই তৈরি করা হয়েছিল ন্যাশনাল হেলথ কোর্ডিনেশ্ন সেন্টার বানানো হয়েছিল।
ফেব্রুয়ারি থেকে সেদেশে আসা বিদেশি নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা জারি হয়। কেবলমাত্র নিউজিল্যান্ডবাসীই ফেব্রুয়ারি থেকে দেশে প্রবেশ করতে পারছিল। এমনকি ওই সব নাগরিকদেরকেও দেশে ফিরে বাধ্যতামূলক ভাবে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখে সরকার।
এরপরেই ২৫ মার্চ লকডাউন ঘোষণা করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। উল্লেখ্য ভারতও ওইসময় লকডাউন ঘোষণা করেছিল। তখন থেকে ৯৯ দিন পর নিউজিল্যান্ড করোনা মুক্ত দেশ।
নিউজিল্যান্ড প্রথম দফায় লকডাউনে শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখে। এরপরের দফায় খুলে দেওয়া হয় ব্যবসা ও স্কুল, কিন্তু সেক্কখেত্রে কঠোর সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলা হয়। ১৩ মে থেকে লোকজনকে বাড়ির বাইরে বেরোতে বারণ করে দেয় নিউজিল্যান্ড সরকার, কিন্তু একইসঙ্গে র্যাপিড টেস্ট শুরু করে প্রশাসন।
করোনা মুক্ত হওয়ার পরেও আন্তর্জাতিক স্তরে বিমান চলাচল বন্ধ রেখেছে নিউজিল্যান্ড। একই সঙ্গে দেশের অভ্যন্তরে কাউকে কোথাও যাওয়ার ক্ষেত্রে কোনও বাধা নিষেধ না থাকলেও, কোন ব্যক্তি কোথায় কোথায় যাচ্ছেন, কার কার সঙ্গে দেখা করছেন, সে সম্পর্কে সমস্ত তথ্য নাগরিকদের নোট করে রাখতে বলেছে সরকার। যাতে ভবিষ্যতে যদি সেখানে আবার করোনা হামলা হয়, তবে তা যেন রোখা সহজ হয়।
The post কেমন করে করোনাকে হারাল নিউজিল্যান্ড, ভারতেও কি সম্ভব appeared first on Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper.
from Kolkata24x7 | Read Latest Bengali News, Breaking News in Bangla from West Bengal's Leading online Newspaper https://ift.tt/2BZmPAF